অভিষেকেই মিরাজের দারুণ বোলিং
নবীর বদলি হিসেবে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন মিরাজ।

আগের দফায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেও খেলা হয়নি। ২০১৭ সালের ওই ঘটনার পুনরাবৃত্তি এবার আর হয়নি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে অভিষেক হয়েছে মেহেদি হাসান মিরাজের। এই ম্যাচে ১৩ রানে নিয়েছেন তিন উইকেট।
দ্বিতীয়বার কোনো ফ্রাঞ্চাইজি লিগে মাঠে নামার সুযোগ পেয়ে নিজের প্রথম ওভারেই উইকেট নেন মিরাজ। দারুণ খেলতে থাকা জন ক্যাম্পবেলকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন।
পরে নিজের তৃতীয় ওভারে সেন্ট লুসিয়া কিংসের দুই ব্যাটার কেমল স্যাভোরি ও চারিথ আসালাঙ্কাকে ফেরান তিনি।
তিন উইকেট নেওয়া এই ডানহাতি স্পিনার দিয়েছেন ১৩ ডট বল। পুরো ইনিংসে হজম করেননি কোনো বাউন্ডারি।
সিপিএলের মাঝপথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স মিরাজকে দলে ভেড়ায়। হুট করে জাতীয় দলে ডাক পাওয়ায় মোহাম্মদ নবীর বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটঅক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।