খেলারদেশ

জরিমানার কবলে বাংলাদেশ নারী দল

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নামার আগে এই শাস্তি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

জরিমানার কবলে বাংলাদেশ নারী দল
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে নারী এশিয়া কাপের সেমিফাইনালের ওঠার পথটাই কঠিন করে ফেলেছে বাংলাদেশ। এর মধ্যেই আবার আরও একটি হতাশার খবর শুনল দলটি।

স্লো ওভার রেটের কারণে তাদেরকে জরিমানা করেছে আইসিসি।

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করেছে বাংলাদেশ দল। এ কারণে পুরো দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টের পর শুনানি ডাকেন ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিরি আচরণ বিধির ২.২২ অনুযায়ী একটি দল নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম বোলিং করবে, তার প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ করে জরিমানা করা হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১৪ রান তোলে বাংলাদেশ। জবাবে, ৪ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে লঙ্কানরা।

সেমিফাইনালে নিশ্চিত আজ কিছুক্ষণ পর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।