খেলারদেশ

ফেরান তোরেসকে নিয়ে লুইস এনরিকে

‘মাঠ থেকে তুলে নেব, আর নামতেই দেব না’

লুইস এনরিকের মেয়ের সঙ্গে প্রেম ছিল ফেরান তোরেসের, এবার সেই এনরিকই পিএসজিতে তার কোচ

‘মাঠ থেকে তুলে নেব, আর নামতেই দেব না’

‘এরপর মাঠ থেকে তুলে নেব, আর নামতেই দেব না,’ ফেরান তোরেসকে নিয়ে লুইস এনরিকে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফেরান তোরেস এখন পিএসজির খেলোয়াড়। নতুন ক্লাবে এরই মধ্যে গোলের খাতাও খুলে ফেলেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। আর নতুন অধ্যায়ে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন তার কোচ লুইস এনরিকে।

ফেরান তোরেস ও লুইস এনরিকে

ফেরান তোরেস ও লুইস এনরিকে

তোরেসের কাছে এনরিকে অবশ্য শুধু একজন কোচ না। স্পেন জাতীয় দলে একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। পিএসজিতে যোগ দেওয়ার পরও তোরেস বলেছেন, ফুটবলের জগতে এনরিকে তার কাছে অনেকটা বাবার মতো। তবে ‘বাবার মতো’র সম্পর্কের পেছনে আছে মজার গল্প। কারণ তোরেস একসময় প্রেম করেছেন এনরিকের মেয়ে সিরা মার্তিনেসের সঙ্গে।

সিরা মার্তিনেস

সিরা মার্তিনেস

সিরা পেশাদার অশ্বারোহী ক্রীড়াবিদ। তরুণ বয়সে স্পেনের জাতীয় পর্যায়ে সাফল্যও পেয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বেশ পরিচিতি রয়েছে।

২০২১ সালে তোরেস তখন ম্যানচেস্টার সিটিতে খেলতেন। সেই সময়ই সিরার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। ২০২২ সালের জানুয়ারিতে সিরার অশ্বারোহী প্রতিযোগিতায় জয়ের পর তোরেস সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করেন। এক মাস পর দুজন নিজেদের একসঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কটি অনেকটাই প্রকাশ্যে আনেন।

Image

সম্পর্কের বিষয়টা খুব বেশি সামনে আনতেন না তারা। তবে ছুটি কাটানো কিংবা একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যেত। এমনকি সিরার এক পোস্টে তোরেস লিখেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’

তোরেসের গোল উদযাপনেও তখন সিরার ছাপ দেখা গেছে। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭-০ জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। প্রথম গোলের পর দুই হাত দিয়ে ‘এস’ অক্ষরের মতো অঙ্গভঙ্গি করে সিরাকে ইঙ্গিত করেছিলেন তোরেস।

Image

আর এনরিকে? মেয়ের প্রেমিককে নিয়ে রসিকতা করতে তিনি কখনোই পিছপা হননি। বিশ্বকাপের আগে নিজের টুইচ স্ট্রিমে এনরিকে বলেছিলেন, ম্যাচে তার ‘ডানহাত’ হিসেবে সার্জিও বুসকেতসের উত্তরসূরি হলেন তোরেস। সঙ্গে মজা করে যোগ করেছিলেন, এমন কথা না বললে তার মেয়ে নাকি তাকে ছেড়ে কথা বলবে না।

একবার সাংবাদিকরা এনরিকেকে জিজ্ঞেস করেছিলেন, তোরেস যদি গোল করে এমন উদযাপন করেন, যাতে সন্তানের আগমনের ইঙ্গিত থাকে, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে। এনরিকে মজা করে বলেছিলেন, তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেবেন এবং এরপর আর জীবনেও মাঠে নামতে দেবেন না।

অবশ্য তোরেসও বিষয়টিকে পেশাদারভাবেই দেখতেন। ২০২২ বিশ্বকাপের সময় তিনি বলেছিলেন, কোচ ও খেলোয়াড়ের সম্পর্কের সঙ্গে পারিবারিক বিষয় আলাদা রাখতেই দুজন অভ্যস্ত এবং তারা তা ভালোভাবেই সামলাতে পারেন।

তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। ২০২৩ সালের মে মাসে তোরেস ও সিরার বিচ্ছেদ হয় বলে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল। সিরাই নাকি নিজের অশ্বারোহী ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার জন্য সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে তোরেস ও সিরা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করা শুরু করলে নতুন করে পুনর্মিলনের গুঞ্জন ছড়ায়

২০২৫ সালের ফেব্রুয়ারিতে তোরেস ও সিরা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করা শুরু করলে নতুন করে পুনর্মিলনের গুঞ্জন ছড়ায়

এরপর সিরাকে আতলেতিকো মাদ্রিদের রবিন লে নরমাঁর সঙ্গে দেখা যাওয়ায় নতুন গুঞ্জন তৈরি হয়। কারণ লে নরমাঁও স্পেন জাতীয় দলে তোরেসের সতীর্থ। যদিও তাদের সম্পর্কের বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তোরেস ও সিরা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করা শুরু করলে নতুন করে পুনর্মিলনের গুঞ্জন ছড়ায়। কিন্তু এ বিষয়েও দুজনের কেউ প্রকাশ্যে কিছু বলেননি।

এখন অবশ্য গল্পের নতুন মোড়। একসময় যার মেয়ের সঙ্গে তোরেসের প্রেম ছিল, সেই লুইস এনরিকেই এবার পিএসজিতে আবারও তার কোচ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।