হুয়ান গাম্পার ট্রফি
আল আহলির বিপক্ষে বার্সার সহজ জয়
মিশরীয় ক্লাব আল আহলির সাথে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা

হুয়ান গাম্পার ট্রফি জয়ের পর বার্সেলোনা
হুয়ান গাম্পার ট্রফিতে মিশরের আল আহলিকে ২-১ গোলে হারিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। বুধবার রাতে স্পেনের বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারিয়েছিল কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। প্রথমার্ধে দলটির হয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। মজার বিষয়, আল আহলির একাডেমিতে বেড়ে ওঠা এই মিশরীয় তরুণই নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে গোল করেন। গোলের পর আল আহলির সমর্থকদের কাছে দুই হাত তুলে ক্ষমাও চেয়েছেন এই তরুণ স্ট্রাইকার।

হামজা আব্দুল করিম
এরপর রাফিনহার পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। প্রথমার্ধে মাঝমাঠে বার্সার নিয়ন্ত্রণ ও আক্রমণভাগের গতির সঙ্গে তাল মেলাতে বেশ বেগ পেতে হয় আল আহলিকে। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তনের পর বার্সেলোনার খেলায় কিছুটা ছন্দপতন ঘটে। সেই সুযোগ কাজে লাগিয়ে আল আহলির জিজো একটি গোল শোধ করেন। শেষ দিকে বার্সেলোনার অ্যান্থনি গর্ডন পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ের মাধ্যমে প্রাক-মৌসুমের প্রস্তুতি শেষ করল বার্সেলোনা। একই সঙ্গে ৬১তম হুয়ান গাম্পার ট্রফিতে প্রথমবারের মতো কোনো মিশরীয় ও আফ্রিকান ক্লাব হিসেবে অংশ নেওয়ার ইতিহাস গড়েছে আল আহলি।
সৌদির লিগে যাচ্ছেন ‘মেসি’

হান্সি ফ্লিকের দলের জন্য ম্যাচটি ছিল নতুন মৌসুমের আগে শেষ বড় পরীক্ষা। রাফিনহার নেতৃত্ব, তরুণদের পারফরম্যান্স এবং নতুন খেলোয়াড়দের উপস্থিতি বার্সেলোনা সমর্থকদের সামনে নতুন মৌসুম নিয়ে আশাবাদ তৈরি করেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।