প্রো লিগ
সৌদির লিগে যাচ্ছেন ‘মেসি’
সৌদি আরবের প্রো লিগ ক্লাব আল-ইত্তিফাকে যোগ দিতে যাচ্ছেন ‘মেসি’!

সৌদির প্রো লিগে যাচ্ছেন ‘মেসি’
‘মেসি সৌদি আরবের লিগে যাচ্ছেন’—এমন ঘোষণা ফুটবলপ্রেমীদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আর তাই করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিফাক। তবে এখানে যে ‘মেসি’র কথা বলা হচ্ছে, তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নন।
স্ট্রাসবুর্গ থেকে ১৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড রায়ানে মেসি তানফৌরিকে লোনে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে আল-ইত্তিফাক। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে সৌদি ক্লাব নিওমের হয়ে খেলেছিলেন এই তরুণ ফুটবলার। সে সময় তিনি ১৪ লিগ ম্যাচে অংশ নিয়ে দুই গোল করেছিলেন।

রায়ানে মেসি তানফৌরি
স্বাভাবিকভাবেই ‘মেসি’ নামটা দেখেই অনেক সমর্থক প্রথমে ভেবেছিলেন, হয়তো লিওনেল মেসিই সৌদি আরবে নতুন কোনো চমক দেখাতে চলেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন।
রায়ানের পুরো নাম রায়ানে মেসি তানফৌরি। তার বাবা জাকারি মেসি ক্যামেরুনের বংশোদ্ভূত। তাদের পরিবারের এই পদবি বহু আগে থেকেই চলে আসছে। অর্থাৎ, লিওনেল মেসির নাম অনুসারে তার নাম রাখা হয়নি। আল-ইত্তিফাকে যোগ দিয়ে সৌদি আরবে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন এই তরুণ ফরাসি ফুটবলার।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।