সৌদি আরবে খেলার কারণ জানালেন তিয়ানি

সৌদি আরবে পাড়ি দেওয়ার পর তিয়ানি রেইন্ডার্সকে নানা সমালোচনা শুনতে হয়েছে। অনেকের অভিযোগ, বড় অঙ্কের অর্থের জন্যই ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি আরবে গেছেন তিনি। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার।
অর্থের বিষয়টি অস্বীকার করেননি রেইন্ডার্স। বরং সোজাসাপ্টা বলেছেন, এমন প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেওয়া কঠিন। তাঁর ভাষায়, আমি তাদের দোষ দিতে পারি না। কিন্তু যখন আপনাকে এমন বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন না বলার চেষ্টা করে দেখুন। সবাই নৈতিকতার জায়গা থেকে বলতে পারে, ‘আমি কখনোই এটা করতাম না।’ কিন্তু আমি নিশ্চিত, বেশির ভাগ মানুষই প্রস্তাবটি গ্রহণ করত।
নিজের সিদ্ধান্তকে আরও সহজভাবে ব্যাখ্যা করে রেইন্ডার্স বলেন, চাকরিতে বড় পদোন্নতির প্রস্তাব পেলেও অধিকাংশ মানুষ সেটি গ্রহণ করবেন। তাঁর কথায়, আসলে বেশির ভাগ মানুষই নিজের চাকরিতে পদোন্নতির প্রস্তাব পেলেও তা গ্রহণ করবে।
তবে তাঁকে মনে করিয়ে দেওয়া হয়, ম্যানচেস্টার সিটিতেও তিনি ইতিমধ্যে বেশ ভালো বেতন পেতেন। জবাবে রেইন্ডার্স বলেন, বিষয়টি শুধু ভালো বেতন পাওয়ার নয়, সৌদি ক্লাবের প্রস্তাব ছিল এমন অঙ্কের, যা প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব। অবশ্যই, কিন্তু আমরা এমন অর্থের কথা বলছি, যা প্রায় ফিরিয়ে দেওয়া অসম্ভব, বলেন রেইন্ডার্স।
২০২৫ সালে এসি মিলান ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রেইন্ডার্স। ইংলিশ ক্লাবটিতে এক মৌসুম কাটানোর পর সৌদি আরবের আল-ইত্তিফাকে পাড়ি দেন তিনি। তাঁর দলবদল তাই আবারও ফুটবলে সৌদি লিগের বিপুল অর্থের প্রভাব এবং ইউরোপের তারকাদের সেখানে যাওয়ার প্রবণতা নিয়ে আলোচনায় এনেছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।