এমবাপ্পে হালান্ডকে পেছনে ফেলে সেরা হ্যারি কেইন
সেরা স্ট্রাইকার কেইন, শীর্ষ দশে নেই রোনালদো
হালান্ড-এমবাপ্পেকে পেছনে ফেলে বিশ্বের সেরা স্ট্রাইকার হ্যারি কেইন

সেরা স্ট্রাইকার কেইন, শীর্ষ দশে নেই রোনালদো
বিশ্বের সেরা স্ট্রাইকার কে?
এই বিতর্কে এবার বড় সিদ্ধান্ত জানাল ইএসপিএন। ২০২৫/২৬ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত সেরা সেন্টার-ফরোয়ার্ডদের তালিকায় আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

হ্যারি কেইন
ইএসপিএনের লেখক ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল বিশেষজ্ঞদের ভোটে তৈরি হয়েছে এই তালিকা। খেলোয়াড়দের মূল্যায়নে শুধু গোলসংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়নি; পুরো মৌসুমজুড়ে ধারাবাহিকতা, দলের সামগ্রিক খেলায় অবদান, সতীর্থদের জন্য সুযোগ তৈরি, বল ধরে রাখা, পজিশনিং এবং গোল না করেও ম্যাচে প্রভাব বিস্তার করার সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। ক্লাব ফুটবলের পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্সও বিবেচনায় ছিল। তবে দুই-এক ম্যাচের পারফরম্যান্স যেন পুরো মৌসুমের মূল্যায়নকে প্রভাবিত না করে, সে বিষয়টাও গুরুত্ব পেয়েছে।

আর্লিং হালান্ড
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। গোলের সামনে তার দুর্দান্ত ধারাবাহিকতা আবারও তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ গোল করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৮ গোল। বিশ্বকাপেও নরওয়ের হয়ে সাতবার জালের দেখা পেয়েছেন তিনি। হালান্ডের নৈপুণ্যে নরওয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে এবং শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। তবে ইএসপিএনের বিচারে তার অসাধারণ গোল-রেকর্ডও তাকে শীর্ষ দুইয়ে জায়গা করে দিতে পারেনি।

কিলিয়ান এমবাপ্পে
কারণ দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়েও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। লা লিগায় করেছেন ২৫ গোল, আর চ্যাম্পিয়নস লিগে যোগ করেছেন আরও ১৫ গোল। ইএসপিএন তার মূল্যায়নে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এমবাপ্পের গতি, শারীরিক সক্ষমতা এবং নিখুঁত ফিনিশিং-কে। বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতাও তাকে তালিকার দ্বিতীয় স্থানে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে হালান্ড ও এমবাপ্পেকে টপকে সবার ওপরে হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারকে শীর্ষে রাখার মূল কারণ তার অবিশ্বাস্য গোল করার ক্ষমতার পাশাপাশি বহুমুখী খেলার ধরন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। জাতীয় দলের হয়ে গোল যোগ করলে তার মোট সংখ্যা দাঁড়ায় ৭৩।
তবে শুধু গোলের কারণেই কেইনকে সেরা বলা হয়নি। ইএসপিএনের মূল্যায়নে তার আরেকটি বিশেষ গুণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লেমেকিং। প্রয়োজনে তিনি নিচে নেমে এসে বল গ্রহণ করেন, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেন এবং আক্রমণের সঙ্গে মাঝমাঠের সংযোগ তৈরি করেন। অর্থাৎ, গোল করার পাশাপাশি পুরো দলের আক্রমণভাগকে কার্যকর করে তোলার ক্ষেত্রেও কেইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ক্রিশ্চিয়ানো রোনালদো
এই তালিকার শীর্ষ দশে নেই পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অবস্থান ১৪তম। তার আগে রয়েছে রবার্ট লেভানদোভস্কি। শীর্ষে দশে বাকিদের মধ্যে যথাক্রমে—(৪) ওসমান দেম্বেলে (৫) হুলিয়ান আলভারেজ (৬) লাউতারো মার্তিনেজ (৭) কাই হ্যাভার্টজ (৮) জোয়াও পেদ্রো (৯) ভিক্টর ওসিমেন এবং (১০) হুগো একিতিতে।
উয়েফার নিয়মে দুই পরিবর্তন


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’
ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।