উয়েফা
উয়েফার নিয়মে দুই পরিবর্তন
আগামী মৌসুম থেকে কার্যকর হবে

ইউরোপীয় ক্লাব ফুটবলের ২০২৬/২৭ মৌসুমকে সামনে রেখে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে উয়েফা। নতুন নিয়মগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে এই তিন প্রতিযোগিতার জন্যই প্রযোজ্য হবে।
প্রথম পরিবর্তন করা হয়েছে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে। আগে কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন। নতুন নিয়ম অনুযায়ী, সেই সীমা বাড়িয়ে চারটি করা হয়েছে। এরপর ৬ষ্ঠ, ৮ম, এভাবে প্রতি জোড় হলুদ কার্ডের পর আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবে। এর ফলে খেলোয়াড়রা আগের তুলনায় কিছুটা বেশি সুযোগ পাবেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিও কমবে।

দ্বিতীয় পরিবর্তনটি ম্যাচের সময় প্রদর্শন নিয়ে। এতদিন উয়েফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের স্কোরবোর্ডে ঘড়ি ৪৫:০০ ও ৯০:০০ মিনিটে থেমে যেত এবং অতিরিক্ত সময় আলাদাভাবে দেখানো হতো। নতুন নিয়মে স্টেডিয়ামের ঘড়ি ইনজুরি টাইমেও চলতে থাকবে, ফলে দর্শকরা ম্যাচের প্রকৃত সময় আরও স্পষ্টভাবে দেখতে পারবেন। এই ব্যবস্থা ইতোমধ্যে ইংলিশ ফুটবলে ব্যবহৃত হচ্ছে।
উয়েফার এই দুই পরিবর্তনের লক্ষ্য হলো শাস্তিমূলক নিয়মে আরও ভারসাম্য আনা এবং ম্যাচ চলাকালে দর্শকদের জন্য সময় প্রদর্শনকে আরও স্বচ্ছ ও সহজবোধ্য করা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।