ক্লদিও ক্যানেজিয়া
ঢাকার মাঠে কিছুক্ষণ ক্লদিও ক্যানেজিয়া
মারাদোনা, বাতিস্তুতাদের সতীর্থ ক্যানেজিয়া এখন তরুণদের অনুপ্রেরণা দিতে ঢাকায়

ক্লদিও ক্যানেজিয়া
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবরটা ইতোমধ্যেই জানেন। নব্বইয়ের দশকের আর্জেন্টাইন ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা ক্লদিও ক্যানেজিয়া এখন ঢাকায়।
গতকাল ফর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের মাটিতে পা রাখেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টিনার সাবেক এই কিংবদন্তি ফরোয়ার্ড। ম্যাচ শেষে শিরোপাও তুলে দেন।

বাংলাদেশে অবস্থানকালে ফর্টিস এফসির বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামোও পরিদর্শন করেন ক্যানেজিয়া। পাশাপাশি বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন নিয়ে আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন যে, তিনি হামজা চৌধুরীকে চেনেন। তিনি আশা করেন বাংলাদেশ দ্রুতই বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ফুটবলের দায়িত্বের আহ্বান পেলে তিনি নিঃসন্দেহে সাড়া দেবেন। এছাড়াও বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আরো অনেক উৎসাহমূলক বক্তব্য রাখেন তিনি। এরপর তার হাতে তুলে দেওয়া হয় ফর্টিস এফসির ক্যানেজিয়া নামাঙ্কিত একটি জার্সি।
সৌদির লিগে যাচ্ছেন ‘মেসি’

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৩৬টি স্কুল। বিকেল ৩টা ১৫ মিনিটে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা।
তৃণমূল পর্যায়ে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের এবারের আসর এমনিতেই আলোচনায় ছিল। তার ওপর ক্যানেজিয়ার উপস্থিতি এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলকঠিন গ্রুপে ফর্টিস এফসি
দেশের ফুটবলবাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে রোনান সুলিভান কেন নেই?
দেশের ফুটবলনিষেধাজ্ঞা প্রত্যাহারের ধাপে বসুন্ধরা কিংস
দেশের ফুটবলআবাহনীর তৃতীয় নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে ফিফা
দেশের ফুটবলআসিয়ান কাপে বাংলাদেশ
দেশের ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।