খেলারদেশ

আবারও ইনিংস হার দেখল বরিশাল

শুধু হার নয়, টানা দুই ম্যাচে বরিশালের সঙ্গী হল ইনিংস হার।

আবারও ইনিংস হার দেখল বরিশাল

বরিশালের বিপক্ষে সেঞ্চুরির পর উদযাপণে চট্টগ্রামের ব্যাটার ইরফান শুক্কুর।

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল বরিশাল। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বদল হয়েছে, তবে ফল বদলায়নি। কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে ইনিংস ও ১ রানের ব্যবধানে হেরেছে দলটি।

নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে থামে বরিশালের ইনিংস। জবাবে, সাদিকুর রহমানের পর শাহাদাত হোসেন দিপু ও ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে ভর করে ৫৭৬ রানে থামে চট্টগ্রাম।

বড় ব্যবধানে পিছিয়ে থাকা বরিশাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে থামে ২৯৩ রানে। দলটির হয়ে সর্বচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি। এছাড়া ৭২ রান আসে রাফসান আল মাহমুদের ব্যাটে। আর ৩২ রান করেন অলরাউন্ডার মঈন খান।

তাদের এমন ব্যাটিং বিপর্যয় হয়েছে স্পিনার আশরাফুল হাসানের কারণে। তরুণ এই স্পিনার ৭৭ রানে শিকার করেন ৫ উইকেট। আর দুইটি করে উইকেট নেন মোহাম্মদ রুবেল ও হাসান মুরাদ।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।