খেলারদেশ

এবার সেঞ্চুরি পেলেন সাব্বির

সাব্বিরের সেঞ্চুরিতে ভর করে ম্যাচ ড্র করল রাজশাহী।

এবার সেঞ্চুরি পেলেন সাব্বির
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন সাব্বির রহমান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।

মিরপুরে দারুণ খেলতে থাকা এই ডানহাতি ব্যাটার নিজের ইনিংস সাজিয়েছেন ২২১ বলে ৮ চার ও এক ছক্কায়। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

তার ব্যাটে ভর করে ম্যাচের চতুর্থ ও শেষদিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তোলে রাজশাহী বিভাগ। বড় লিড পাওয়া দলটির আগে প্রথম দিনে সেঞ্চুরি মিস আক্ষেপে পুড়েছেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন।

তাদের আক্ষেপের পর এই সেঞ্চুরিতে ভর করে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ ড্র করেছে রাজশাহী।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।