পাঁচ উইকেটের পর মাহেদির শতক
একই ম্যাচে ফাইফার আর সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে নিয়েছেন মাহেদি।

খুলনার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেই প্রথম দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন শেখ মাহেদি। দ্বিতীয় দিনে পেলেন সেঞ্চুরির দেখা। আটে নেমে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি।
আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পান এই ডানহাতি ব্যাটার। একরকম ওয়ানডে ধাঁচে ব্যাটিং করা এই ক্রিকেটার ১১৮ বলে খেলেন নিজের এই ইনিংস। তার অনবদ্য এই ইনিংসে ছিল ১০ চার ও দুই ছক্কা।
তার ব্যাটে ভর করে ৯ উইকেটে ৪৬৩ রানে দ্বিতীয় দিনশেষ করেছে খুলনা বিভাগ।
দারুণ এই সেঞ্চুরির আগে প্রথম দিনে রাজশাহী ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দেন শেখ মাহেদি। বল হাতে ৩৮ রানে শিকার করেন ছয় উইকেট। এটি ছিল তার ক্যারিয়ারের ১০ম ফাইফার।
মাহেদির এই সেঞ্চুরির দিনে জাতীয় ক্রিকেট লিগে হয়েছে আরও তিন সেঞ্চুরি। তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন সাদিকুর রহমান, মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। আর দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন আরও দুই ক্রিকেটার। তারা হলেন- ঢাকা বিভাগের নাঈম শেখ ও রংপুরের মিম মোসাদ্দেক। অর্থাৎ, এনসিএলের চলমান দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত ছয় সেঞ্চুরি হয়েছে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।