রুটকে ছাড়িয়ে শীর্ষে স্মিথ
টেস্ট ক্রিকেটে ফিল্ডার হিসেবে দুইশ বা তার চেয়ে বেশি ক্যাচ নিয়েছেন মাত্র পাঁচজন ক্রিকেটার।

টেম্বা বাভুমা রিভার্স সুইপ করলেন, আর স্টিভ স্মিথ স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিলেন। পরে প্যাট কামিন্সের বল ডেভিড বেডিংহামের ব্যাটের কোণায় লেগে চলে গেল দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্মিথের হাতে। কোনো ভুল করেননি, ক্যাচ তালুবন্দি করেছেন এই ব্যাটার।
তাতে জো রুটকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন স্মিথ। ২২১ ক্যাচ নিয়ে শীর্ষে অবস্থান করছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। দুই নম্বরে থাকা রুট নিয়েছেন ২২০ ক্যাচ।
১২৬তম টেস্টে এসে ফিল্ডার হিসেবে ২২১তম ক্যাচ ধরলেন স্মিথ। আর রুট ২২০ ক্যাচ তালুবন্দি করেছেন ১৬৯ টেস্টে।
তিনে থাকা ভারতের রাহুল দ্রাবিড় ১৬৪ টেস্টে নিয়েছেন ২১০ ক্যাচ। চারে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে নিয়েছেন ২০৫ ক্যাচ আর পাঁচে থাকা জ্যাক ক্যালিস তালুবন্দি করেছেন ২০০ ক্যাচ।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ৪৬ ক্যাচ নিয়েছেন মমিনুল হক। দুইয়ে থাকা মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪৪ ক্যাচ। আর নিয়মিত স্লিপে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ৪০ ক্যাচ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।