রেকর্ডের দিনেও বাংলাদেশের মেয়েদের সঙ্গী হার
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

৮ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহান মোস্তারি। দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৯৫ রান। তাতে ৬ উইকেটে ২২০ রানে থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস। জবাবে, ১৩১ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার ফেরেন রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার শারমিন সুলতানার ব্যাটে আসে ৫ রান।
বিপদে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা। চতুর্থ উইকেট জুটিতে দলকে সামনে এগিয়ে নেওয়ার পথে অধিনায়ক ৭৪ রানে অপরাজিত ছিলেন। সোবহানাকে যোগ্য সঙ্গ দেওয়া এই ডানহাতি খেলেন ১১৪ বলের ইনিংস। তার অর্ধশতক পূর্ণ করা ইনিংসে ছিল সাত চার।
অন্যদিকে সোবহানা নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আউট হন ১১৮ রানে। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
তার বিদায়ের পর বাকি ব্যাটাররা আর নিজেদের এগিয়ে নিতে পারেননি। ফলে দুইশ পার করেই থামে বাংলাদেশের ইনিংস।
এর আগে চতুর্থ উইকেটে ১৯০ রান যোগ করে দারুণ এক কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যে কোনো উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা খুব বেশি চ্যালেঞ্জ জানাতে পারেনি স্বাগতিক ব্যাটারদের। প্রথম ২০ ওভারেই ১৬২ রান যোগ করেন দুই ওপেনার জর্জিয়া ভল ও ফোবি লিচফিল্ড। ৫১ বলে ৭০ রানের ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে আউট হন লিচফিল্ড। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ভল অপরাজিত ছিলেন ১৩১ রানে। আর তিনে নামা এলিসে পেরির ব্যাটে আসে ১৯ রান।
এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা। হোয়াটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগামী ১৪ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

আহমেদ সার্জিন শরীফ
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটদুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।