খেলারদেশ

চোট নিয়েও অস্ট্রেলিয়া দলে মলিনিউ

বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোট নিয়েও অস্ট্রেলিয়া দলে মলিনিউ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চোটের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অনিশ্চিত ছিল অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক সোফি মলিনিউয়ের থাকা। সেই শঙ্কা সরিয়ে তাকে ১৪ সদস্যের দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না তিনি।

ক্যারিয়ারজুড়ে বারবারই চোটের সঙ্গে লড়াই করেছেন এই বাঁহাতি স্পিনার। বর্তমানে উরুর চোটে ভুগছেন তিনি।

তাকে দলে রাখার ব্যাপারে নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘সোফিকে দলে রাখা হয়েছে। কিন্তু দলে রেখে সামনের দিনগুলোতে তার চোটের ব্যাপারটি দেখা হবে।’

এদিকে চোটের কারণে বাদ পড়েছেন ডার্সি ব্রাউন। পিঠের চোটের কারণে ছিটকে গেছে। আর সাইড স্ট্রেইনের চোটে বাদ পড়েছেন লুসি হ্যামিল্টন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামিল্টনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফ্লেগলার বলেন, ‘লুসি হালকা স্ট্রেইনের চোটে ভুগছেন। আশা করি টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে। ডার্সি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সময় পিঠের চোটের কারণে ভারত থেকে ফিরেছেন। আশা করা যাচ্ছে, উইমেনস বিগব্যাশে তাকে পাওয়া যাবে।’

অস্ট্রেলিয়া দল- নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন*, আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনিউ, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়েরহ্যাম।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।