খেলারদেশ

উইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি

৮১১ রানের এই ম্যাচ ছিল একের পর এক কীর্তিতে ভরপুর!

উইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রানের জবাবে শুভমান গিলের অপরাজিত ২২৩ রানের ভর করে লক্ষ্য তাড়া করে। তাতে ম্যাচে দুই দলের মোট রান দাঁড়ায় ৮১১। দুই দলের বড় রান করার এই ম্যাচে হয়েছে দারুণ কিছু রেকর্ডও। সেসবই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

৪০৫ রানের করার পথে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। জবাবে, ভারতের দুই ব্যাটার করেছেন সেঞ্চুরি। এক ওয়ানডে ম্যাচে পাঁচ সেঞ্চুরির রেকর্ড হয়েছে গোয়াহাটিতে। এর আগে সর্বোচ্চ চার সেঞ্চুরি হয়েছিল ১৯৯৮ সালে লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে চতুর্থবারের মতো ৮০০ রানের বেশি হয়েছে। এর আগে তিনবার ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে হয়েছিল ৮০০ কিংবা তার চেয়ে বেশি রান।

ওয়ানডে ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার চারশ কিংবা তার চেয়ে বেশি রানের লক্ষ্য তাড়া হলো। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা।

সবচেয়ে বেশিবার চারশ কিংবা তার চেয়ে বেশি রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। এ নিয়ে ৯ বার চারশ রানের কোটা পার করেছে দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার এই কীর্তি গড়েছে দক্ষিণ আফ্রিকা।

সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ রান করার কীর্তি গড়েছে ভারত। ২৯.১ ওভারে তিনশ রান স্পর্শ করে দলটি। এর আগে দ্রুততম ছিল ৩২.২ ওভার ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।