নিজের ফোন ফেরত চেয়েছেন রিজওয়ান
তদন্তে সহযোগিতা করছেন, এই বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি মোহাম্মদ রিজওয়ানের।

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স এজেন্সির (এনসিসিআইএ) কাছে নিজের ফোন ফেরত চেয়ে চিঠি দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাশাপাশি একই চিঠিতে তদন্তের ধরন খোলাসা করার অনুরোধও করেছেন।
লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ানসহ কয়েকজন ক্রিকেটারকে দেশে ডেকে পাঠায় পাকিস্তান। এর মধ্যে ইমাম ও রিজওয়ানকে নিয়ে তদন্ত শুরু করে এনসিসিআইএ।
সেই তদন্তের স্বার্থে গত ৩১ ইংল্যান্ডে রিজওয়ানের ফোন জব্দ করে এনসিসিআইএ। যুক্তরাজ্যে কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা না থাকার পরও ফোন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি আরও জানান, তিন ঘণ্টার জন্য ফোন চেয়ে চার সপ্তাহ পেরিয়ে গেলেও তা ফেরত পাননি।
ফোন জব্দের পর আদালতের দ্বারস্ত হন মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার লাহোর হাইকোর্টে রিট আবেদন খারিজ করেন। সেই আবেদন খারিজ করে হাইকোর্ট রায়ে এনসিসিআইএকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেয়। পাশাপাশি এনসিসিআইএকে নির্দেশ দেয় যেন রিজওয়ানকে কোনোভাবে হয়রানি না করা হয়। পাশাপাশি নির্ধারিত আদালতের দ্বারস্ত হওয়ার রায় পান রিজওয়ান।
এই রায়ের দুই সপ্তাহ পর এনসিসিআইএকে এই চিঠি দিলেন এই পাকিস্তানি ক্রিকেটার। চিঠিতে তিনি উল্লেখ করেন, সহযোগিতা করছেন এমন প্রমাণ দিতে পেরেছেন।
রিজওয়ানের পাশাপাশি ইমামের ফোনও জব্দ করেছে এনসিসিআইএ। তবে, তিনি রিজওয়ানের মতো আইনি পথে হাঁটেননি। বরং, এনসিসিআইএর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ফোন জব্দের এই ঘটনায় এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। রিজওয়ানের পাঠানো এই চিঠিই এই ঘটনার সবশেষ তথ্য।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেটআবারও ফাইনালের দর্শক বাংলাদেশ
ক্রিকেটউইন্ডিজ-ভারত ম্যাচে হল যেসব কীর্তি
ক্রিকেটগিলের ব্যাটে যেসব কীর্তি
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।