গ্রীসের বিপক্ষে পরাজয়ের দায় নিলেন ক্লপ

গ্রীসের বিপক্ষে হারের পর দলের পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। দলের একাদশ নির্বাচন ও ম্যাচ চলাকালে খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্তও নিজের দায়িত্বে হয়েছে বলে জানিয়েছেন জার্মান এই কোচ। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের সমালোচনা না করে তাঁদের নিজেদের মতো করে গড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্কাই জার্মানিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘আমি এখানে এসে শুধু এটা বলব না যে আমরা খারাপ দল। আমরা তা নই। কাউকে সমালোচনা করতে হলে আমাকে করুন। নতুন খেলোয়াড়দের বিকশিত হওয়ার সুযোগ দিন।’
গ্রীসের বিপক্ষে হারের পর দলের সাম্প্রতিক ফলাফলকে প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন ক্লপ। তাঁর মতে, নতুন করে গড়ে ওঠা একটি দলের জন্য নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে সময় প্রয়োজন। খেলোয়াড়দের একসঙ্গে অনুশীলনের সময়ও খুব বেশি হয়নি।
ক্লপ বলেন, ‘এই রেজাল্ট (গ্রীসের বিপক্ষে হার) আমাদের প্রক্রিয়ারই অংশ। একাদশ নির্বাচন এবং খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আমার।’
দলের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা মাত্র এক সপ্তাহ ধরে একসঙ্গে আছি। এটি নতুনভাবে গঠিত একটি দল। তাই আমাদের নিজেদের মধ্যে নিয়মিত বোঝাপড়া ও সমন্বয় তৈরি করতে হবে।’
নতুন খেলোয়াড়দের নিয়ে কাজ করার ক্ষেত্রে ধৈর্য ধরার ওপর জোর দিয়েছেন ক্লপ। তাঁর মতে, দলের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় গড়ে উঠলে পারফরম্যান্সেও উন্নতি আসবে। আপাতত দলের সাম্প্রতিক ফলাফলের দায় নিজের কাঁধে নিয়ে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন তিনি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।