খেলারদেশ

গ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা

গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে জার্মানি ও গ্রিসের ম্যাচ। জার্মানরা বেশির ভাগ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করলেও গ্রিসের জমাট রক্ষণ ও গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিসকে পরাস্ত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

গ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা

জার্মানি ফুটবল দল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে জার্মানি ও গ্রিসের ম্যাচ। জার্মানরা বেশির ভাগ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করলেও গ্রিসের জমাট রক্ষণ ও গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিসকে পরাস্ত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। ৪ মিনিটে ডেরি শেরহান্টের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন জোলাকিস। এরপর ফ্লোরিয়ান ভির্টজ, লেনার্ট কার্ল ও ডেভিড রাউমও গোলের চেষ্টা করেন। ২৩ মিনিটে শেরহান্টের আরেকটি শটও দুর্দান্তভাবে রুখে দেন গ্রিসের গোলরক্ষক।

৩২ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ তৈরি করে জার্মানি। জোনাথান বুরকার্ড বল জালে পাঠালেও তার আগে টম বিসফের হাতে বল লাগায় ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়। ফলে গোলের উদযাপন থেমে যায় জার্মানদের।

বিরতির পরও একই চিত্র। আক্রমণে জার্মানি, প্রতিরোধে গ্রিস। ৪৭ মিনিটে লেনার্ট কার্লের দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন জোলাকিস। অন্যদিকে ৫১ মিনিটে গ্রিসের কনস্তান্তিনোস মারভোপানোসের হেড দুর্দান্তভাবে আটকে দেন জার্মান গোলরক্ষক ইয়োনাস উরবিগ। ম্যাচ যত গড়িয়েছে, জার্মানি ততই আক্রমণের চাপ বাড়িয়েছে। বদলি খেলোয়াড়দের মাঠে নামিয়েও আক্রমণে ধার বাড়ানোর চেষ্টা করেন তারা। কিন্তু গ্রিসের রক্ষণ ভাঙার মতো কার্যকর সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি জার্মানি। ৬১ মিনিটে শেরহান্টের শট ব্লক হয়ে যায়, ৬৪ মিনিটে তাঁর আরেকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ ১৫ মিনিটে জার্মানি জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৪ মিনিটে ভির্টজের দূরপাল্লার শট উঁচু দিয়ে চলে যায়। দুই মিনিট পর ফিলিপ ট্রেউয়ের শটও লক্ষ্যে থাকেনি। ৮৮ মিনিটে ভির্টজের আরেকটি শট গ্রিসের রক্ষণে আটকে যায়।

শেষ দিকে গ্রিসও সুযোগ পেয়েছিল। ৭৬ মিনিটে জিওর্গোস মাসুরাসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর জার্মানরা শেষ মুহূর্ত পর্যন্ত চাপ বজায় রাখলেও গ্রিসের রক্ষণ আর ভাঙতে পারেনি।

শেষ পর্যন্ত তিন মিনিট যোগ করা সময়ও গোলশূন্য কাটে। ফলে ০-০ ড্রয়ে শেষ হয় ম্যাচ। একের পর এক সুযোগ তৈরি করেও গ্রিক দেয়াল টপকাতে না পারায় জয়বঞ্চিত হয় জার্মানি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।