খেলারদেশ

নেতৃত্ব ছাড়লেন জ্যোতি

জ্যোতির সিদ্ধান্তে বিব্রত হয়েছে বিসিবি।

নেতৃত্ব ছাড়লেন জ্যোতি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়া কাপ ব্যর্থতার পর তাকে নিয়ে হচ্ছিলো তুমুল সমালোচনা। কেউ কেউ তো তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছিলেন।

কঠিন সময় পার করা এই ২৯ বছর বয়সী ক্রিকেটার নিজ থেকেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু।

তিনি জানান, জ্যোতির ইমেইল তারা পেয়েছেন। এশিয়ান গেমস শেষে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

জ্যোতি যখন নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন, তখন বাংলাদেশ দলের অবস্থান জাপানে। এশিয়ান গেমসে অংশ নিতে সেখানে আছে।

গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে নিগার সুলতানার এমন সিদ্ধান্ত বিসিবিকে অবাক করেছে। এ নিয়ে রফিকুল ইসলাম বলেন, এমন টুর্নামেন্টের আগে তার সিদ্ধান্ত আমাদেরকে বিব্রত করেছে।

২০২২ সালে নেতৃত্ব পাওয়া নিগার সুলতানা জ্যোতিত অধীনে ৮০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ সময়ে ৩২ জয়ের পাশাপাশি ৪৭ হার দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।