খেলারদেশ

সুবিধাজনক সময়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

আকস্মিক বন্যায় আক্রান্ত নেপাল চাচ্ছে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ইতোমধ্যে বিসিবিকে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে। সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে চায় বিসিবি। সুবিধাজনক সময়ে দেশটির বিপক্ষে খেলবে এই সিরিজ।

বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।’

সুবিধাজনক সময়ে সিরিজ খেলতে চাওয়াবিসিবির আশা আগামী ২০২৭ সালের মধ্যে এই সিরিজ মাঠে গড়াবে। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। এর মাঝেই সময় বের করে নেপাল সফর করতে চায়।

এ নিয়ে শাহরিয়ার বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক মতো মেলে, কারণ আমরা জানি যে আমাদের এফটিপিটা খুবই প্যাকড। এরপরও আমরা এই সাইকেলের (চক্র) মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক মতো হয়, আশা করি এই সিরিজটা আমাদের হতে পারে।’

ইতোমধ্যে বিষয়টি নিয়ে নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত এলে দ্রুতই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৪ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। দুইবারই জয়ের দেখা পেয়েছে টাইগাররা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।