খেলারদেশ

আবারও জ্বলে উঠলেন মিরাজ, হলেন ম্যাচসেরা

দুই ম্যাচে মিরাজের মোট শিকার দাঁড়ালো সাতে।

আবারও জ্বলে উঠলেন মিরাজ, হলেন ম্যাচসেরা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

প্রথম ম্যাচে তিন উইকেট শিকারের পর দ্বিতীয় ম্যাচে আরও দারুণ বোলিং করলেন মেহেদি হাসান মিরাজ। এবার শিকার করলেন ৪ উইকেট। তাতে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

ত্রিনিবাগোর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নেন তিনি। সাফল্য পেতে তাকে অপেক্ষা করতে হয় চতুর্থ বল পর্যন্ত। মিরাজের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন কলিন মুনরো। পরের বলে বোল্ড হন নিকোলাস পুরান।

নবম ওভারের নিজের দ্বিতীয় ওভার করতে এসে কোনো উইকেট নেননি এই ডানহাতি অফ স্পিনার। খরচ করেন ৭ রান। তাতে তার বোলিং ফিগার দাঁড়ায় ২-০-১০-২।

নিজের তৃতীয় ওভারে মিরাজ ফেরান জেইড গোলিকে। বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। নিজের চতুর্থ ওভার করেন ইনিংসের ১৫তম ওভারে। এই ওভারের ত্রিনিবাগোর সুনীল নারিনকে ফেরান তিনি।

তাতে এই অফ স্পিনারের বোলিং ফিগার দাঁড়ায়, ৪-০-২৩-৪! চার ব্যাটারকেই বোল্ড করেছেন এই ডানহাতি অফ স্পিনার। দুই ম্যাচে তার মোট শিকার দাঁড়ালো সাতে।

এমন দারুণ বোলিংয়ের পর অধিনায়ক ইমরান তাহিরের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছেন মিরাজ। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘সত্যি বলতে মেহেদি দারুণ করছে। আমরা কাছ থেকে দেখেছি, অস্ট্রেলিয়ায় দারুণ সময় কাটিয়েছে। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সে পারফর্ম করছে। যেভাবে সে বোলিং করছে, তাকে পেয়ে আমি বেশ খুশি।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।