খেলারদেশ

এশিয়ান গেমসে স্বর্ণ পদকের আশা সালাউদ্দিনের

২০১০ সালে প্রথমবার এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশের ছেলেরা।

এশিয়ান গেমসে স্বর্ণ পদকের আশা সালাউদ্দিনের
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

এশিয়ান গেমসের সবশেষ চার আসরের তিনটিতেই ছিল ক্রিকেট ইভেন্ট। প্রতিবারই কোনো না কোনো পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার ২০১০ সালে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদেশ। দেড় দশকের বেশি সময় পর আবারও স্বর্ণ পদক জয়ের আশায় জাপানে উড়াল দিতে চান এশিয়ান গেমসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন।

আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এশিয়ান গেমসের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে এখন পর্যন্ত ১৪ পদক জিতেছে বাংলাদেশ। যার মধ্যে একটি স্বর্ণ, সেটি এসেছে ক্রিকেটের হাত ধরে ২০১০ সালে। এবারও ক্রিকেট ইভেন্ট থাকায় স্বর্ণ পদকের আশা দেশের সবাই করছে বলে মনে করেন সালাউদ্দিন।

তার কথায়, ‘এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করায় সবসময়ই একটা আগ্রহ থাকে। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে যে বাংলাদেশ ক্রিকেট ভালো করবে এবং আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি সবাই, পুরো দেশই আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা যেন ভালো করি এবং আমি আশাবাদী যে আমরা ভালো করব। আর যেহেতু খেলতে যাচ্ছি, এখানে আসলে চ্যাম্পিয়ন (স্বর্ণ পদক জয়) হওয়ার চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’

ছেলেদের পাশাপাশি ক্রিকেট ইভেন্টে মেয়েরাও অংশ নেবে। আগামী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে মেয়েদের ইভেন্ট। আর ছেলেদের ইভেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গায় পাওয়ায় আগামী ২৮ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।