সেই শ্রীলঙ্কার কাছেই হারল বাংলাদেশ
শেষ চারে ভারতকে এড়াতে শ্রীলঙ্কা ম্যাচকেই পাখির চোখ করেছিলেন অধিনায়ক।

নারী এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করে সেমিফাইনালে খেলতে চান। কারণ হিসেবে উল্লেখ করেছিলে সেমিতে ভারতকে যেন উপেক্ষা করতে পারেন। তবে, মাঠে সেই প্রত্যাশা পুরণ করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ।
দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে, ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
আজ রবিবারও পুরোনো সমস্যার ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ধীরগতির ব্যাটিংয়ে রান তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। উইকেটে থিতু হতে সময় নেওয়া বাংলাদেশি ব্যাটাররা কেউ ঝড় তুলতে পারেননি।
ওপেনার দিলারা আক্তার ২৬ ও জুয়াইরিয়া ফেরদৌস ১৪ রানে আউট করে। তিনে নামা সোবহানা মোস্তারি ৩১ রানের ইনিংস খেলতে খেলেন ৪১ বল। তাদের ওই ধীরগতির শুরু পরের ব্যাটাররাও ধরে রেখেছিলেন। অধিনায়ক নিগার সুলতানা ৯ বলে ৪ ও স্বর্ণা আক্তার ১৪ বলে করেন ৯ রান।
তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন চামুদা পারবোদা।
জবাবে, শুরুর দিকে লঙ্কান ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি। পাঁচে নামা হার্শিতা সামারাবিক্রমা ৩৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। মূলত তার ব্যাটিংয়ে ভর করে ৪ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দলটি। বাংলাদেশের হয়ে পেসার মারুফা আক্তার ২১ রানে নেন তিন উইকেট।
এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা। শেষ চার নিশ্চিত করতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের সামনে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।