সিপিএল খেলতে গেলেন মিরাজ
দ্বিতীয়বার সিপিএলের কোনো দলে ডাক পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।

কিছুদিন আগে দেশের বাইরের ফ্রাঞ্চাইজি লিগে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলা এই ক্রিকেটার এবার ডাক পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।
এই টুর্নামেন্ট খেলতে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে মিরাজ লেখেন, ‘সিপিএলের পথে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়।’
এর আগে একবার এই লিগে ডাক পেয়েছিলেন তিনি। ২০১৭ সালে তাকে দলে ভিড়িয়েছিল ত্রিনিবাগো নাইট রাইডার্স। তবে কোনো ম্যাচ খেলা হয়নি তার।
এছাড়া ২০২৫ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স দলে থাকলেও সুযোগ পাননি। এবার ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন কি-না সেটাই এখন দেখার অপেক্ষা।
আপাতত জাতীয় দলের কোনো খেলা না থাকায় বেশ সহজেই অনাপত্তিপত্র পেয়েছেন এই অলরাউন্ডার। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।