এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ, চেলসি
এমি মার্তিনেজকে কিনল চেলসি, কত টাকায়, কত বছরের চুক্তিতে?
অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে চেলসি।

'দিবু' মার্তিনেজ
শেষ মুহূর্তে গোলরক্ষক বদল! অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে চেলসি। নতুন মৌসুম শুরুর পর গোলরক্ষক পজিশন নিয়ে দুশ্চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের ক্লাবটি।
চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার পর নতুন একজন অভিজ্ঞ গোলরক্ষকের সন্ধানে নামে। সেই সুযোগেই অ্যাস্টন ভিলায় ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া ৩৩ বছর বয়সী মার্তিনেজকে দলে টানে তারা।

মার্তিনেজের জন্য চেলসির খরচ হয়েছে ৭৫ লাখ পাউন্ড। প্রাথমিকভাবে তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাবটি, অর্থাৎ ২০২৮ সালের জুন পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন তিনি। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
চেলসিতে মার্তিনেজের জার্সি নম্বরও ঠিক হয়ে গেছে। অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা, দুই জায়গাতেই ২৩ নম্বর পরে খেলেছেন তিনি। কিন্তু চেলসিতে সেই নম্বরটি এরই মধ্যে জিওভানি কুয়েন্দা নিয়ে নেওয়ায় মার্তিনেজের জন্য বরাদ্দ হয়েছে ২৬ নম্বর জার্সি।
চেলসির গোলরক্ষক পজিশনে এতদিন রবার্ট সানচেজ ও মাইক পেন্ডার্সকে নিয়ে পরিকল্পনা ছিল। কিন্তু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে সানচেজের কয়েকটা ভুলের পর পরিস্থিতি বদলে যায়। চেলসি ম্যাচটি ৩-২ গোলে জিতলেও গোলরক্ষক নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

ডার্বি কাউন্টির পথে হামজা চৌধুরী

এর মধ্যেই ইউভেন্তাস মার্তিনেজকে দলে নেওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালে চেলসির সামনে সুযোগ তৈরি হয়। অ্যাস্টন ভিলাও ইতোমধ্যে পারমা থেকে জিওন সুজুকিকে দলে এনেছিল। ফলে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে। চেলসি সেই সুযোগ হাতছাড়া করেনি। দ্রুত আলোচনা এগিয়ে নিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে চুক্তি সম্পন্ন করে তারা।
তবে চেলসিতে মার্তিনেজের অভিষেক কবে হবে, সেটি এখনো নিশ্চিত না। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচের আগে তাকে যথাসময়ে নিবন্ধন করানো হয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই ম্যাচে খেলতে না পারলে ৬ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে লন্ডন ডার্বিতে চেলসির জার্সিতে অভিষেক হতে পারে মার্তিনেজের।
চেলসির জন্য এই দলবদল শুধু একজন গোলরক্ষক কেনা না। বহুদিন ধরে গোলরক্ষক পজিশনে স্থায়ী সমাধান খুঁজতে থাকা ক্লাবটি এবার বিশ্বকাপজয়ী ও বড় ম্যাচের অভিজ্ঞ মার্তিনেজকে সামনে রেখে নিজেদের রক্ষণ আরও শক্তিশালী করতে চাইছে। এক নজরে এমি মার্তিনেজের দলবদলের তথ্য:
ট্রান্সফার ফি: ৭৫ লাখ পাউন্ড। চুক্তি: ২০২৮ সালের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ: ২ বছর + ১ বছরের অপশন। জার্সি নম্বর: ২৬। আগের ক্লাব: অ্যাস্টন ভিলা। বয়স: ৩৩ বছর। সম্ভাব্য অভিষেক: ব্রাইটনের বিপক্ষে, না হলে আর্সেনালের বিপক্ষে ৬ সেপ্টেম্বর।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।