মন্ট্রিয়েলকে গোলবন্যায় ভাসাল মায়ামি, মেসির হ্যাট্রিক
মেসির হ্যাট্রিকে ৭-১ ব্যবধানে বড় জয় ইন্টার মায়ামির

মায়ামি সতীর্থদের সঙ্গে মেসি
মেজর লিগ সকারে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইন্টার মায়ামি। সিএফ মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচে হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি। একটি করে গোল পেয়েছেন কাসেমিরো, লুইস সুয়ারেস ও আলেক্সান্ডার শ; অপর গোলটি এসেছে আত্মঘাতী থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে মেসির শট অবশ্য মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস জিলিয়ে ঠেকিয়ে দেন। তবে ২০ মিনিটে আর ভুল করেনি স্বাগতিকরা। কর্নার থেকে তেলাসকো সেগোভিয়ার ক্রসে হেড করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। তাঁর প্রথম হেড পোস্টে লেগে ফিরে এলেও ফিরতি সুযোগে বল জালে পাঠান তিনি।
তবে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফিরে আসে মন্ট্রিয়েল। ৩৭ মিনিটে নোয়া স্ট্রাইটের সহায়তায় বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। তাতে ১-১ সমতা ফেরে।
কিন্তু সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মন্ট্রিয়েলের লুকা পেত্রাসো। ফলে আবারও এগিয়ে যায় মায়ামি। বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মায়ামি। ৫২ মিনিটে গোল করেন মেসি। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে মন্ট্রিয়েলের জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন আর্জেন্টাইন তারকা।
এরপর গোলের উৎসব চলতেই থাকে। ৮০ মিনিটে দ্রুত আক্রমণ থেকে মেসির থ্রু বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ। তাতে ব্যবধান দাঁড়ায় ৪-১। তিন মিনিট পর আবারও স্কোরশিটে মেসির নাম। রদ্রিগো ডি পলের সহায়তায় বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। মায়ামি তখন ৫-১ ব্যবধানে এগিয়ে।
শেষ ১০ মিনিটে আরও দুই গোল যোগ করে মায়ামি। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন আলেক্সান্ডার শ। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে বাঁ পায়ের অসাধারণ শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
ম্যাচের শেষ দিকে মেসি ও জার্মান বারতেরামে আরও সুযোগ তৈরি করেছিলেন। তবে মন্ট্রিয়েলের গোলরক্ষক জিলিয়ে কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান আরও বাড়তে দেননি।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।