এশিয়া কাপের দলে ফারিহার বদলি ফারজানা
১৭ বছর বয়সী ফারজানা ইয়াসমিন বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে কার্যকর ব্যাটিং করতে পারেন।

উরুর চোটে নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি।
তার বদলি হিসেবে ১৭ বছর বয়সী অনভিষিক্ত ফারজানা ইয়াসমিনকে দলে ডেকেছে বিসিবি।
মঙ্গলবার এক বিবৃতিতে ফারিহার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। ছিটকে যাওয়া এই পেসার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র এক ম্যাচ খেলেছিলেন।
২৩ বছর বয়সী ফারিহা ইসলাম তৃষ্ণার উরুতে গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকবেন এই বাঁহাতি পেসার। তার বদলি হিসেবে ডাক পাওয়া ফারজানা প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
খানিকটা ধীরগতিতে পেস বোলিং করা এই ক্রিকেটার নিচের দিকে কার্যকর ব্যাটিং করতে পারেন। এশিয়া কাপের আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া নারী দলের প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। এরপরেই ফারিহার চোটে তার ভাগ্য খুলেছে।
নারী এশিয়া কাপ খেলতে আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল। সেখান থেকে সরাসরি জাপানে যাবে এশিয়ান গেমস খেলতে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটঅক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।