ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় ব্রুনো, সেরা তরুণ নিকো ও’রাইলি
১৬ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড়ের হাতে উঠল পিএফএ বর্ষসেরার পুরস্কার

ব্রুনো ফার্নান্দেজ
ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক মৌসুমের স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। একই সঙ্গে ২০২৬ সালের পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির নিকো ও’রাইলি।
ফার্নান্দেজের এই অর্জন ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও বিশেষ কিছু। প্রিমিয়ার লিগ যুগে ক্লাবটির অষ্টম ভিন্ন খেলোয়াড় হিসেবে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন তিনি। এর চেয়েও বড় বিষয়, ১৬ বছর পর ইউনাইটেডের কোনো ফুটবলার এই স্বীকৃতি পেলেন।
সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি এই পুরস্কার জিতেছিলেন। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পর আবারও পুরস্কারটি ফিরল ওল্ড ট্র্যাফোর্ডে। প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের হয়ে পিএফএ বর্ষসেরা হওয়ার তালিকায় আছেন এরিক ক্যান্টোনা (১৯৯৩-৯৪), রয় কিন (১৯৯৯-২০০০), টেডি শেরিংহাম (২০০০-০১), রুড ফন নিস্টেলরয় (২০০১-০২), ক্রিশ্চিয়ানো রোনালদো (২০০৬-০৭ ও ২০০৭-০৮), রায়ান গিগস (২০০৮-০৯) এবং ওয়েইন রুনি (২০০৯-১০)। এবার সেই তালিকায় যোগ হলো ব্রুনো ফার্নান্দেজের নাম।

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় নিকো ও'রাইলি
অন্যদিকে, তরুণদের সেরার পুরস্কারটি গেছে নিকো রাইলির হাতে। ম্যানচেস্টার সিটির এই তরুণ ফুটবলার ২০২৬ সালের পিএফএ ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। মৌসুমজুড়ে পারফরম্যান্স দিয়ে তরুণ খেলোয়াড়দের মধ্যে নিজেকে আলাদা করে তুলেছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশ
এদিকে পিএফএ প্রিমিয়ার লিগ টিম অব দ্য ইয়ারেও জায়গা করে নিয়েছেন এই দুই সেরা ব্রুনো ও নিকো। সেরা একাদশে গোলরক্ষক হিসেবে আছেন আর্সেনালের ডেভিড রায়া। রক্ষণভাগে রয়েছেন জুরিয়েন টিম্বার, গ্যাব্রিয়েল, উইলিয়াম সালিবা ও নিকো ও’রাইলি।
মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে আছেন আর্সেনালের ডেকলান রাইস ও ম্যান সিটির রায়ান চেরকি। আক্রমণভাগে জায়গা পেয়েছেন অ্যান্থনি সেমেনিও, ইগর থিয়াগো ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড
ফার্নান্দেজের জন্য এই পুরস্কার শুধু ব্যক্তিগত অর্জন নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় স্বীকৃতিও। দীর্ঘ ১৬ বছর পর ক্লাবটির কোনো ফুটবলারের হাতে পিএফএ বর্ষসেরার পুরস্কার ওঠায় ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে আলোচনায় এসেছে পর্তুগিজ তারকার নেতৃত্ব ও পারফরম্যান্স।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবলএমি মার্তিনেজকে কেন ‘দিবু’ বলা হয়?
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।