শরিফুলের কাউন্টি খেলা হচ্ছে না
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়নি।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অপেক্ষায় ছিলেন শরিফুল ইসলাম। তবে, বিসিবি তাকে অনাপত্তিপত্র না দেওয়ায় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে তার খেলা হবে না।
চোট সমস্যা ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আপাতত তাকে খেলার অনাপত্তিপত্র দেওয়া হবে না।
এর আগে চলতি আগস্টের প্রথম সপ্তাহে জানা গিয়েছিল, তাকে দলে ভেড়াতে চায় কেন্ট। এমনকি তাকে দলে ভেড়ানোর প্রক্রিয়াও শেষ করেছিল।
কাউন্টিতে খেলতে যাওয়ার সুযোগ হারানো এই বাঁহাতি পেসার অস্ট্রেলিয়া সফর শেষে এখন ছুটি কাটাবেন।
অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে সরাসরি কেন্টে যোগ দেবেন হাসান মাহমুদ। দলটির হয়ে আগামী সেপ্টেম্বরে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রথম দফায় দলটির হয়ে দুইটি কাউন্টি ম্যাচ খেলেছিলেন।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে খেলেছেন হাসান মাহমুদ। এর আগে দুই দফায় কাউন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটচলছে হাসান মাহমুদের 'সুসময়'
বাংলাদেশের ক্রিকেটঅভিষেকেই মিরাজের দারুণ বোলিং
বাংলাদেশের ক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটজরিমানার কবলে বাংলাদেশ নারী দল
বাংলাদেশের ক্রিকেটআমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।