খেলারদেশ

বার্সেলোনা

সমর্থক গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে বার্সার ক্ষোভ

ম্যাচ শুরুর আগে ‘এস্তেলাদা’ পতাকা ঘিরে এক বার্সেলোনা সমর্থকের সঙ্গে পুলিশের ঘটনা ঘটে

সমর্থক গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে বার্সার ক্ষোভ

সমর্থক গ্রেপ্তারে পুলিশের বিরুদ্ধে বার্সার ক্ষোভ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

এলচের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তবে ম্যাচের ফলাফলের বাইরেও আলোচনায় এসেছে স্টেডিয়ামের বাইরে এক সমর্থককে গ্রেপ্তারের ঘটনা।

ম্যাচ শুরুর আগে ‘এস্তেলাদা’ পতাকা ঘিরে এক বার্সেলোনা সমর্থকের সঙ্গে পুলিশের ঘটনা ঘটে। ক্লাবের দাবি, নিরাপত্তা বাহিনী প্রথমে সমর্থকের কাছ থেকে পতাকাটি নিয়ে নেয়। এরপর ওই তরুণকে কয়েকবার আঘাত করে গ্রেপ্তার করা হয়। ঘটনাটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও বাড়াবাড়িরকম বল প্রয়োগ’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সমর্থক ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।

Image

বার্সেলোনা বলেছে, পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এরপর প্রয়োজন হলে সমর্থকদের অধিকার রক্ষায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পতাকা জব্দের বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেছে কাতালান ক্লাবটি। তাদের দাবি, ‘এস্তেলাদা’ একটা আইনসম্মত প্রতীক এবং এটা প্রদর্শন করা মতপ্রকাশের স্বাধীনতার বৈধ অংশ। তাই শুধু এই পতাকা বহন করাকে ঘৃণা বা সহিংসতায় উসকানি হিসেবে বিবেচনা করা উচিত না।

ক্লাবের ভাষ্য, বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে এ ধরনের পতাকা পুলিশ আবারও জব্দ করায় তারা ‘দুঃখিত’। একই সঙ্গে সমর্থকদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ক্লাবটি আইনি বা অন্য যেকোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে বার্সেলোনা। পাশাপাশি নিজেদের সদস্য ও সমর্থকদের অখণ্ডতা, অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে ক্লাবটি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।