রবার্তো কার্লোস, ইসলাম ধর্ম
ইসলাম গ্রহণ নিয়ে কী বললেন রবার্তো কার্লোস?
ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ইসলাম গ্রহণ নিয়ে কী বললেন রবার্তো কার্লোস?
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে একটা সংবাদ, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস নাকি ইসলাম গ্রহণ করেছেন। তবে ৫৩ বছর বয়সী ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা নিজেই জানিয়েছেন, খবরটি সত্য নয়।
মরক্কান সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকে এই গুঞ্জন শুরু হয়। কিছুদিন আগে তুরস্কের কিছু সংবাদমাধ্যম প্রচার করে, সপ্তাহ চারেক আগে শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস। পরে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। বাংলাদেশের মুসলমানদের কাছেও গুজবটি ভাইরাল হয়ে পড়ে।
তবে ১৯ আগস্ট সৌদির গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রবার্তো কার্লোস স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইসলাম গ্রহণ করেননি। কার্লোস বলেন, “ইসলামের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল। আমার স্ত্রী নামাজ পড়েন। সেটা দেখতেও আমার ভালো লাগে। তবে আমার ইসলাম গ্রহণের বিষয়ে যে গুঞ্জন, তা সত্য না।”
বিয়ের অনুষ্ঠান নিয়েও ব্যাখ্যা দিয়ে জানান, তাদের বিয়েতে দুইটি আয়োজন ছিল। ক্যাথলিকদের জন্য একটি, আরেকটি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য। ফলে বিয়ের আয়োজন ও তার স্ত্রীর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে যে ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছিল, রবার্তো কার্লোসের বক্তব্যে তার সত্যতা আর থাকল না।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবলদশ জনের চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।