খেলারদেশ

জয় দিয়ে ঘরের মাঠে স্পেনের বিশ্বকাপ উদযাপণ

বিশ্বকাপ জয়ের পর সেভিয়ায় প্রথমবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল স্পেন দল।

জয় দিয়ে ঘরের মাঠে স্পেনের বিশ্বকাপ উদযাপণ
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপ জয়ের উদযাপণটা তো আগে গ্যালারিতে হয়নি, হয়েছিল রাজপথে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে গ্যালারিতে সেই উদযাপণটা সেরে নিলেন স্পেনের সমর্থকরা। সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল স্পেন। এদিনই ঘরের মাঠের গ্যালারিতে হলো বিশ্বকাপ জয়ের উদযাপণ।

উয়েফা নেশনস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে স্পেন। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকল বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির হয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

ইংল্যান্ডের বিপক্ষে জাল খুঁজে নিতে ইয়ামালের লেগেছিল মাত্র দুই মিনিট। ক্রোয়েশিয়ার বিপক্ষে একই সময়ে স্কোরশিটে নাম তোলেন বার্সেলোনার তরুণ এই ফুটবলার। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। এর কিছুক্ষণ পরে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন পাউ কুবার্সি।

শুরুতেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া সমতায় ফেরেন ডিওন বেজোর গোলে। মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নামা এই ফুটবলারের পায়ে গোল আসে ২৮তম মিনিটে। তবে এই সমতা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি।

মিনিট তিনেক পরে ইয়ামালের নেওয়া কর্ণার কিকে মাথা লাগিয়ে ব্যবধান বাড়িয়ে দেন মার্ক পিউবিল। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় স্পেন।

বিরতির পর ফের স্কোরশিটে নাম তোলেন ইয়ামাল। পেদ্রির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি সফরকারীরা। বরং চাপে পড়ে আরও খেই হারিয়ে ফেলে।

সেই সুযোগে দারুণ জয়ের পথে থাকা স্প্যানিশদের হয়ে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করেন নিকো উইলিয়ামস। তাতে ৪-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে স্পেন।

উয়েফা নেশনস লিগের আগের ম্যাচের ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েছিল স্পেন। রবিবার রাতে পরের ম্যাচে চেচিয়ার বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।

ট্যাগসমূহ:
খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।