সের্হিও মার্তিনেস
রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং সের্হিও মার্তিনেস?
রেসিংয়ের তরুণ তারকা সের্হিও মার্তিনেসকে দলে টানতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং সের্হিও মার্তিনেস?
স্প্যানিশ ফুটবলের নতুন মৌসুমের প্রথম ম্যাচ সপ্তাহেই আলোচনায় উঠে এসেছেন সের্হিও মার্তিনেস। মাত্র ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার লালিগা-২ থেকে সদ্য লা লিগায় প্রমোশন পাওয়া রেসিং সান্তান্দারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন ফুটবলপ্রেমীদের।
তবে শুধু সমর্থকরাই নন, তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদও। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, তরুণ এই ফুটবলারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে লস ব্লাঙ্কোসরা।

জানা গেছে, মার্তিনেসের চুক্তিতে থাকা ৩০ লাখ ইউরোর রিলিজ ক্লজ সক্রিয় করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। এমনকি ক্লাব-সংশ্লিষ্ট সাংবাদিক রামোন আলভারেজ দে মোন দাবি করেছেন, এই দলবদলকে ইতোমধ্যেই প্রায় সম্পন্ন বলেই মনে করা হচ্ছে।
মার্তিনেসকে নিয়ে রিয়াল মাদ্রিদের পরিকল্পনাও অনেকটাই স্পষ্ট। প্রাথমিকভাবে তাকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে নিবন্ধন করা হবে কামাভিঙ্গা এবং মাস্তানতুরোর মতো। অথবা সরাসরি কাস্তিয়ার হয়েই খেলবেন। পাশাপাশি নিয়মিতভাবে মূল দলের অনুশীলনেও তাকে দেখা যেতে পারে।

গত কয়েক বছরে তরুণ প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার মার্তিনেসকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছে ক্লাবটি।
মাত্র ১৯ বছর বয়সেই স্প্যানিশ ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মার্তিনেস। এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি কত দ্রুত নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।