রদ্রি
রিয়ালের জার্সিতে রদ্রির শৈশবের ছবি ভাইরাল
বার্সেলোনায় যোগ দেওয়ার পর ভাইরাল রদ্রির শৈশবের ছবি, গায়ে ছিল রিয়াল মাদ্রিদের জার্সি

রিয়ালের জার্সিতে রদ্রির শৈশবের ছবি ভাইরাল
ম্যানচেস্টার সিটি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্পেনের এই মিডফিল্ডার।
প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলের প্রাথমিক মূল্য ৬ কোটি ইউরো। বিভিন্ন শর্ত পূরণ হলে অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ইউরো যোগ হয়ে মোট অর্থের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ ইউরোতে পৌঁছাতে পারে।
তবে বার্সেলোনায় তার যোগদানের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে রদ্রির একটি শৈশবের ছবি। ছবিটিতে দেখা যায়, ছোটবেলায় তিনি রিয়াল মাদ্রিদের জার্সি পরে আছেন। এতে অবশ্য খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। কারণ, রদ্রির জন্ম ও বেড়ে ওঠা মাদ্রিদেই। ফলে ছোটবেলায় রিয়াল মাদ্রিদের প্রতি তার আলাদা টান থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকেই।
মজার বিষয় হলো, চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর জন্য জোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নেন।
মরিনিওর ‘রদ্রি’ সমাধান

২০২৪ সালে ব্যালন ডি'অর জয়ের পর এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রি বলেছিলেন, “ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ যখন আপনার সঙ্গে যোগাযোগ করে, তখন সেটি অবশ্যই সম্মানের বিষয়। এমন প্রস্তাবকে গুরুত্ব দিতেই হয়।” তবে সেই সময় তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে, তিনি ম্যানচেস্টার সিটিতে সুখেই আছেন।
দুই বছর পর সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিলেও শেষ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের বদলে বার্সেলোনাকেই বেছে নিয়েছেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদের আরেক চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদেও খেলেছেন। পরে ২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।