রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, রদ্রি
রদ্রিকে না কেনার কারণ বললেন মরিনিও
‘তার দ্বিধাই আমার মনে দ্বিধা তৈরি করেছিল’, রদ্রিকে দলে না নেওয়ার কারণ জানালেন জোসে মরিনিও

রদ্রিকে রিয়ালে না আনার কারণ বললেন মরিনিও
বার্সেলোনায় যোগ দেওয়ার আগে রদ্রিকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি ভেস্তে যায়। এবার সেই ব্যর্থতার কারণ প্রকাশ করেছেন রিয়ালের প্রধান কোচ জোসে মরিনিও।
সম্প্রতি চার বছরের চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়েছেন ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার চুক্তির ভিত্তিমূল্য ছিল ৬ কোটি ইউরো। বিভিন্ন শর্ত পূরণ হলে এই অঙ্ক বেড়ে ৭ কোটি ৬৫ লাখ ইউরোতে পৌঁছাতে পারে।

জোসে মরিনিও
মরিনিওর দাবি, রিয়াল মাদ্রিদ রদ্রিকে অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল। কিন্তু খেলোয়াড়ের অনিশ্চয়তাই শেষ পর্যন্ত ক্লাবকে সরে আসতে বাধ্য করে। এক সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “আমি তার সঙ্গে কয়েকবার কথা বলেছি এবং রিয়াল মাদ্রিদ তাকে খুব ভালো এক প্রস্তাব দিয়েছিল। আমার মনে হয়, ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের সম্পর্কও খুব ভালো।”
তিনি আরও বলেন, “সিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই ক্লাব রদ্রির সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাকে বড় একটা প্রস্তাব দিয়েছিল। কিন্তু রদ্রির মনে দ্বিধা ছিল, সে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিল। আর তার সেই দ্বিধা আমার মনেও দ্বিধা তৈরি করেছিল।”
মরিনিওর মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এমন খেলোয়াড় দরকার, যারা ক্লাবের প্রস্তাব পাওয়ার পর কোনো ধরনের সংশয় ছাড়াই সিদ্ধান্ত নিতে পারেন। তার ভাষায়, “রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে এমন খেলোয়াড় থাকা উচিত না, যারা যোগ দেওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবতে শুরু করে। আমরা যোগাযোগ করব আর খেলোয়াড় জিজ্ঞেস করবে, ‘আমি কবে যোগ দেব?’ এটাই হওয়া উচিত।”
তবে রদ্রির প্রতি কোনো ধরনের ক্ষোভ নেই বলেও জানান তিনি, “সে অসাধারণ একজন খেলোয়াড় এবং আমাদের প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছে। তার সম্পর্কে নেতিবাচক কিছু বলার নেই। আমি তার জন্য শুভকামনা জানাই... অবশ্য খুব বেশি নয়!”
অনেকের ধারণা ছিল, টনি ক্রুস ও লুকা মদ্রিচের যুগ শেষ হওয়ার পর রদ্রি হতে পারতেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের আদর্শ উত্তরসূরি। কিন্তু মরিনিও মনে করেন, বর্তমান দল নিয়েই তিনি সন্তুষ্ট। তিনি বলেন, “আমার রদ্রির অভাব অনুভব হচ্ছে না। আমাদের খেলোয়াড়ের ঘাটতি নেই। দলবদলের বাজার এখনো খোলা আছে, তাই নতুন কেউ আসবে না, এমনটা বলছি না। তবে আমার কাছে দল গঠন প্রায় শেষ। বর্তমান স্কোয়াডকে আমি সত্যিই পছন্দ করি।”
মরিনিওর ‘রদ্রি’ সমাধান


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।