জামাল মুসিয়ালা
দুইবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা
তিনদিনের ব্যবধানে দুই ম্যাচে দুইবার মাঠে লুটিয়ে পড়ার পর মুখ খুললেন মুসিয়ালা, জানালেন অসুস্থতার প্রকৃত কারণ

দুইবার লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা
মাত্র তিনদিনের ব্যবধানে মাঠে দুইবার লুটিয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালা। ২৩ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, তার স্নায়বিক সমস্যার কারণে সাময়িকভাবে চেতনা বা মনোযোগে বিঘ্ন ঘটে। তবে এই সমস্যা সহজেই চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর বাইরে অন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

প্রথমবার আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে লুটিয়ে পড়েন মুসিয়ালা। এরপর হাইডেনহাইমের বিপক্ষে ৪-২ গোলের জয়ে আবারও একই ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “প্রথমেই বলতে চাই, আমি ভালো আছি। আপনাদের বার্তা ও সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি বুঝতে পারছি, অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।”
তিনি আরও বলেন, “চিকিৎসকেরা আমার যে সমস্যা শনাক্ত করেছেন, তা হলো সাময়িক অচেতনতার মতো কিছু পর্ব, যেটা স্নায়বিক কার্যকারিতাজনিত সমস্যার কারণে হয় এবং সহজেই চিকিৎসা করা যায়। লাইপজিগ ও হাইডেনহাইমের বিপক্ষে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো এই সমস্যার কারণেই হয়েছে।”
ভক্তদের আশ্বস্ত করে মুসিয়ালা বলেন, “আমি জানি, বাইরে থেকে দেখলে বিষয়টা ভয়ঙ্কর মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা এখন দৈনন্দিন জীবনেরই একটি অংশ। আমি সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাচ্ছি এবং এ নিয়ে আমি খুবই আশাবাদী।”
বায়ার্ন মিউনিখ এবং পরিবারের সদস্যরা সব সময় তার পাশে রয়েছেন বলেও জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি স্পষ্ট করে বলেন, “এই সমস্যার কারণে অন্য কোনো অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকি নেই।”
মুসিয়ালা আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি স্বাভাবিক জীবনযাপন ও ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “আমার সুস্থ হয়ে ওঠার পথে সবচেয়ে বেশি সাহায্য করে স্বাভাবিক জীবনযাপন করা এবং ফুটবল খেলে যাওয়া। আমার দলকে নিয়ে জয় ও শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়াই আমাকে সবচেয়ে বেশি শক্তি দেয়।”
তবে ব্যক্তিগত এই স্বাস্থ্যগত বিষয়টি তিনি নিজের পরিবার, ক্লাব এবং চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান বলেও অনুরোধ জানিয়েছেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।