বায়ার্ন মিউনিখ
বায়ার্নের সঙ্গে কেইনের নতুন চুক্তি?
বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় বসতে প্রস্তুত হ্যারি কেইন। ব্যালন ডি'অর সম্পর্কে জানান, 'এটার ফলাফল আমার হাতে নেই।'

বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের অধিনায়কের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি রয়েছে। ২০২৩ সালের আগস্টে টটেনহ্যাম হটস্পার থেকে ৮ কোটি ৬৪ লাখ পাউন্ডের বিনিময়ে বায়ার্নে যোগ দেন কেন। চার বছরের সেই চুক্তির এখন শেষ ১২ মাস চলছে।
৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বলেছেন, বিশ্বকাপ ও ছুটি শেষে নতুন চুক্তি নিয়ে আলোচনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। কেইন বলেন, “আমরা আগেই বলেছিলাম যে বিশ্বকাপ ও ছুটির পর আলোচনা শুরু করব। ঠিক কবে হবে, তা নিশ্চিত নই। তবে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে।” আরও বলেন, “আগেও বলেছি, আমরা শান্ত আছি এবং আমার মনে হয় ক্লাবও পরিস্থিতি নিয়ে স্বস্তিতে আছে।” চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় এখন আলোচনায় বসার সময় এসেছে বলেও মনে করেন ইংল্যান্ডের এই তারকা।
গত মৌসুমে কেইন দুর্দান্ত ফর্মে ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নকে লিগ ও কাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বুন্দেসলিগায় তিন মৌসুমে ৯৪ ম্যাচে ৯৮ গোল করেছেন কেইন। পাশাপাশি টানা তিনবার জিতেছেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৭ ম্যাচে ৯ গোল করে ইংল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন। একই সঙ্গে ১৮টি বিশ্বকাপ ম্যাচে ১৪ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতার রেকর্ডও গড়েছেন। দারুণ পারফরম্যান্সের কারণে ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে কেইনকে। তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে নতুন মৌসুমের দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
এ প্রসঙ্গে কেন বলেন, “ব্যক্তিগত অর্জনের দিক থেকে ব্যালন ডি'অর সর্বোচ্চ সম্মানের পুরস্কার। গত মৌসুমে আমি ভালো খেলেছি, কিন্তু এখন আমার পুরো মনোযোগ নতুন মৌসুমে।” তিনি আরও বলেন, “ব্যালন ডি’অরের ফলাফল আমার হাতে নেই। আমি মাঠে নিজের কাজ করেছি। এখন সিদ্ধান্ত নির্ভর করছে ভোট, গণমাধ্যম ও অন্যদের ওপর। যদি এটা জিততে পারি, তাহলে অবশ্যই দারুণ লাগবে। কিন্তু এই মুহূর্তে সেটাই আমার প্রধান চিন্তা না।”
কে পাচ্ছেন ২০২৬ ব্যালন ডি'অর?


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।