অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রেনশ
গত দুই বছরে সাত জন ওপেনারকে খেলিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরে এসে অফস্পিনে স্বাগতিকদের ঘাম ঝড়িয়েছিলেন ম্যাট রেনশ। মূলত ব্যাটার পরিচয় থাকলো, বল হাতে ছিলেন দারুণ ছন্দে। এবার জ্যাক ওয়েদেরাল্ডের অফফর্মের কারণে তাকে ওপেনার হিসেবে দলে ডেকেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে এই এক পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
টাইগারদের পেস উত্থান

সবশেষ ২০২৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। অজিদের হয়ে ১৪ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সবশেষ শেফিল্ড শিল্ডেও দারুণ ছন্দে ছিলেন। ৪৯.৯০ গড়ে তিন সেঞ্চুরিতে তার ব্যাটে এসেছিল ৪৯৯ রান। বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি।
তিন বছর পর দলে ফেরা এই ব্যাটার তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ২০১৭ সালে। একমাত্র সেঞ্চুরি পাওয়ার দিনে তার ইনিংস থামে ১৮৪ রানে।
এ নিয়ে ২০২৪ সালের পর সপ্তম ওপেনারকে মাঠে নামাবে অস্ট্রেলিয়া। এই সময়ে ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও জ্যাক ওয়েদারেল্ডকে খেলিয়েছে।
আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
ডারউইনে ওয়েদারাল্ডের মতো সমালোচনা হয়েছিল মার্নাস লাবুশেনকে নিয়ে। আপাতত তাকে দলে রাখা হয়েছে। এটাই হতে পারে তার জন্য শেষ সুযোগ। এছাড়া জশ ইংলিস ও স্কট বোল্যান্ড আছেন স্কোয়াডে। বাড়তি ব্যাটার ও বোলার হিসেবে তারা দলের সঙ্গে থাকবেন।
ম্যাকাইয়ে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জস ইংলিশ ও স্কট বোল্যান্ড।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটস্টার্কের আগুনে দুই দিনেই শেষ বাংলাদেশ
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেট


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।