রিয়াল মাদ্রিদ
নতুন খেলোয়াড় উপস্থাপনের ঐতিহ্য ভাঙছে রিয়াল
নতুনদের পরিচয় করাতে ঐতিহ্য ভাঙছে রিয়াল মাদ্রিদ, থাকছে না সংবাদমাধ্যমও

গ্রীষ্মকালীন দলবদলে ছয়জন নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে নতুন কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছেন জোসে মরিনিও। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুনদের সমর্থকদের সামনে উপস্থাপন করেনি স্প্যানিশ ক্লাবটি।
লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচের আগে নতুন খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রিয়াল। তবে এবার তারা বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন পথ। সাধারণত সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে নতুন খেলোয়াড়দের উপস্থাপন করা হয়। সেখানে উপস্থিত থাকেন সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু এবার সেই ঐতিহ্য থেকে সরে এসেছে রিয়াল মাদ্রিদ।
মরিনিওর ‘রদ্রি’ সমাধান

ক্লাব সূত্রে জানা গেছে, নতুনদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হবে ঘরোয়া পরিবেশে। খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ভালদেবেবাসে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠানের। সেখানে তাদের স্বাগত জানাবেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অনুষ্ঠানে কোনো সমর্থক বা সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হবে না। অর্থাৎ পুরো আয়োজনটি হবে একেবারেই বন্ধ দরজার আড়ালে।
উল্লেখ্য, এবারের দলবদলে ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, কার্লোস এস্পি ও বার্নার্দো সিলভাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।