রিয়াল মাদ্রিদ
‘সান্তিয়াগো’ সরিয়ে শুধু ‘বার্নাবেউ’
নতুন রূপে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক স্টেডিয়াম

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্টেডিয়াম নতুন পরিচয়ে হাজির হয়েছে। ‘এস্তাদিও সান্তিয়াগো বার্নাবেউ’ নামের পরিবর্তে এখন থেকে স্টেডিয়ামের গায়ে শুধু ‘বার্নাবেউ’ লেখা দেখা যাবে। শনিবার স্টেডিয়ামের বাইরের অংশে নতুন নামফলক স্থাপনের কাজ সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব সূত্রের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামের নতুন লোগো আগামী সপ্তাহে যুক্ত করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, এই পরিবর্তনের পেছনে মূল কারণ বাণিজ্যিক কৌশল। স্টেডিয়ামের আনুষ্ঠানিক পরিচয়ে পরিবর্তন আনা হলেও এটা সেই একই স্টেডিয়াম। মূলত ব্র্যান্ডিংকে আরও আধুনিক ও সংক্ষিপ্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মরিনিওর ‘রদ্রি’ সমাধান

২০১৯ সালের শেষ দিক থেকে বার্নাবেউর ব্যাপক সংস্কারকাজ শুরু হয়েছিল। নতুন নকশার অংশ হিসেবে এবার স্টেডিয়ামের নামের সঙ্গে বিশেষ ব্যাকলাইটও যুক্ত করা হয়েছে। ফলে রাতের বেলায় এবং দূর থেকে স্টেডিয়ামের নাম আরও স্পষ্টভাবে দেখা যাবে।

তবে এই সিদ্ধান্তে সব সমর্থক খুশি নন। অনেকের মতে, ‘সান্তিয়াগো’ নামটি সরিয়ে দেওয়ার মাধ্যমে স্টেডিয়ামের ঐতিহাসিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে। কারণ, ‘সান্তিয়াগো বার্নাবেউ’ শুধু এক স্টেডিয়ামের নাম না, রিয়াল মাদ্রিদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ক্লাবের সাবেক সভাপতি সান্তিয়াগো বার্নাবেউর নেতৃত্বেই রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সফল ক্লাবে পরিণত হয়েছিল।
আগামী সপ্তাহেই লা লিগায় নিজেদের নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে মাঠের ভেতরে যেমন, তেমনি মাঠের বাইরেও তেমন পরিবর্তন চোখে পড়ছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলএক গোলেই রোনালদোর নতুন রেকর্ড
ক্লাব ফুটবলসুপারকাপে মুখোমুখি ডর্টমুন্ড-বায়ার্ন
ক্লাব ফুটবলআজ শুরু প্রিমিয়ার লিগ, কেমন হবে নতুন মৌসুম?
ক্লাব ফুটবলছদ্মবেশে চেলসিতে হ্যাজার্ড
ক্লাব ফুটবলহুয়ান গাম্পার ট্রফি কতটা গুরুত্বপূর্ণ?
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।