বার্সেলোনা
বার্সার ইতিহাসে প্রথম ব্রাজিলীয় অধিনায়ক রাফিনিয়া
রাফিনিয়ার হাতে বার্সেলোনার ইতিহাসের প্রথম ব্রাজিলিয়ান অধিনায়কের আর্মব্যান্ড

রাফিনিয়া
বার্সেলোনার ১২৫ বছরেরও বেশি ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান ফুটবলার দলের প্রধান অধিনায়কের দায়িত্ব পেলেন। ২০২৬/২৭ মৌসুমের জন্য ২৯ বছর বয়সী রাফিনিয়াকে প্রথম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কাতালান ক্লাবটি।
দলের নেতৃত্বে এই পরিবর্তন এসেছে অধিনায়ক গ্রুপে বড় ধরনের রদবদলের পর। জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন লোনে আয়াক্সে যোগ দিয়েছেন, আর উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো লোনে গেছেন লিভারপুলে। ফলে নতুন নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছে বার্সেলোনা।
সৌদির লিগে যাচ্ছেন ‘মেসি’

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই রাফিনিয়া নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমেও তিনি হয়ে উঠেছেন হান্সি ফ্লিকের প্রকল্পের অন্যতম প্রধান ভরসা।
চলতি মৌসুমে বার্সেলোনার পাঁচ সদস্যের অধিনায়ক দলের অন্য সদস্যরা হলেন: সহ-অধিনায়ক ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি, গাভি, এরিক গার্সিয়া
বার্সেলোনায় এখন পর্যন্ত রাফিনিয়ার সাফল্যও ঈর্ষণীয়। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন মোট সাতটি শিরোপা: ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ।
ব্যক্তিগত অর্জনও কম নয়। লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর তিনি ব্যালন ডি'অরের মনোনয়ন পান। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও ছিলেন শীর্ষস্থানীয়দের মধ্যে।
বার্সেলোনার ইতিহাসে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গোলের তালিকায়ও দ্রুত এগিয়ে যাচ্ছেন রাফিনিয়া। ১৭৭ ম্যাচে ৭৫ গোল করে তিনি এখন ক্লাবটির চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ফুটবলার।
বার্সেলোনার হয়ে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতার তালিকা: রিভালদো— ১৩০ গোল, নেইমার জুনিয়র— ১০৫ গোল, এভারিস্তো দে মাসেদো— ১০৫ গোল, রোনালদিনিয়ো— ৯৪ গোল, রাফিনিয়া — ৭৫ গোল, রোনালদো নাজারিও — ৪৭ গোল।
রোনালদোকে পেছনে ফেলে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন রাফিনিয়া। এবার বার্সেলোনার প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে তিনি যোগ করলেন আরেকটি অনন্য অর্জন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।