বার্সেলোনা
বার্সেলোনায় ফিরলেন বুসকেতস
আবার বার্সায় সার্জিও বুসকেতস

বার্সেলোনায় ফিরলেন ক্লাবের কিংবদন্তি সার্জিও বুসকেতস। তবে এবার খেলোয়াড় হিসেবে না, কোচ হিসেবে। বার্সেলোনার দ্বিতীয় দল বার্সা আতলেতিকের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বুসকেতস। তিনি প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং দলে যোগ দিচ্ছেন।
সৌদির লিগে যাচ্ছেন ‘মেসি’

সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন তিনি। একই সময়ে তিনি নিজের কোচিং কোর্সও সম্পন্ন করবেন। ক্লাবের বিশ্বাস, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ফুটবল-জ্ঞান তরুণ খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্সেলোনার হয়ে টানা ১৫ বছর খেলেছেন বুসকেতস। ২০২৩ সালে ক্লাব ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আড়াই মৌসুম খেলেন। এরপর পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।
লা মাসিয়ার এক উজ্জ্বল প্রতিভা হিসেবে ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা সময়ের অপরিহার্য সদস্যে পরিণত হন।
বার্সেলোনায় বুসকেতস ৭২২ ম্যাচ খেলে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় ৩য় অবস্থানে। মোট শিরোপা জিতেছেন ৩২টি। এরমধ্যে লা লিগা শিরোপা ৯টব, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ৩টি।
খেলোয়াড় হিসেবে অসাধারণ এক অধ্যায় শেষ করে এবার কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করলেন সার্জিও বুসকেটস। তার লক্ষ্য হবে বার্সেলোনার আগামী প্রজন্মের ফুটবলারদের তৈরি করা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।