আর্লিং হালান্ড
চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হালান্ড
ইতিহাসের পাতায় আরও একবার ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড

ম্যান সিটি তারকা হালান্ড
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আলিং হালান্ড নতুন মৌসুম শুরুর আগে একসঙ্গে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ সব গোল করার কৃতিত্বে এই সম্মাননা পেলেন ২৬ বছর বয়সী নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলদাতার এই চার রেকর্ড এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা নেশনস লিগে তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে।
হালান্ডের চারটি বিশ্ব রেকর্ডের মধ্যে আছে, প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল, এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল, উয়েফা নেশনস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে সর্বাধিক গোলের যৌথ রেকর্ড।
২০২৫ সালের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে প্রিমিয়ার লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন হালান্ড। এই কীর্তি গড়তে তার লেগেছে মাত্র ১১১টি ম্যাচ।
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর মাত্র তিন বছরেই তিনি ইংলিশ ফুটবলের অন্যতম সেরা গোলদাতায় পরিণত হয়েছেন।

ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমেই রেকর্ড গড়ে আলোড়ন তোলেন হালান্ড। ২০২২/২৩ মৌসুমে ৩৮ ম্যাচে ৩৬ গোল করে তিনি প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন। এর আগে ২০১৭/১৮ মৌসুমে মোহাম্মদ সালাহ ৩২ গোল করেছিলেন। অন্যদিকে ৪২ ম্যাচের মৌসুমে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার করেছিলেন ৩৪টি করে গোল।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত উয়েফা নেশনস লিগে ১৯ গোল করে আসরটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন হালান্ড।

২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাই পাঁচ গোল করেছিলেন হালান্ড। এর মাধ্যমে তিনি এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করে লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর কীর্তিতে ভাগ বসিয়েছেন।
২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হালান্ড। আর নতুন মৌসুম শুরুর আগেই চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পাওয়ায় আবারও প্রমাণ হলো যে, আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলমেশিন তিনিই।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবলদশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে
আন্তর্জাতিক ফুটবলব্যক্তিগত টানেই সেনেগালের কোচ প্যাট্রিক ভিয়েরা
আন্তর্জাতিক ফুটবলডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।