খেলারদেশ

ডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ

বার্সেলোনার সাবেক প্রধান কোচ জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ

জাভি হার্নান্দেজ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বার্সেলোনার সাবেক প্রধান কোচ জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর জাভি বলেন, নেদারল্যান্ডের ফুটবল সংস্কৃতি সমৃদ্ধ এবং তাদের স্পষ্ট দর্শন আমাকে আকর্ষণ করে—আক্রমণাত্মক ফুটবল, পজেশনভিত্তিক খেলা, সৃজনশীলতা ও আবেগ। আমি বার্সেলোনা একাডেমিতে ক্রুইফ ও রিনুস মিশেলসের দর্শনে বেড়ে উঠেছি। তাই ডাচ ফুটবলের সঙ্গে আমার বিশেষ সংযোগ রয়েছে।

নেদারল্যান্ড ফুটবল ফেডারেশন পরিচালক নাইজেল ডি জং বলেন, জাভি এমন দর্শনে বিশ্বাস করেন যা আমাদের জাতীয় দলের সঙ্গে মিলে যায়। তার ব্যক্তিত্ব ও খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাকে সঠিক পছন্দ করে তুলেছে। জাভি, যিনি খেলোয়াড়ি জীবনে এবং কোচ হিসেবে বার্সেলোনায় ক্রুইফ দর্শনের অনুসারী ছিলেন, এবার সেই দর্শনকে ডাচ জাতীয় দলে প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। নেদারল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল ও ঐতিহ্যবাহী ৪-৩-৩ ফর্মেশনকে আরও শক্তিশালী করা।

তবে সাবেক কোচ রোনাল্ড কোম্যান সতর্ক করে দিয়েছেন, জাতীয় দলের দায়িত্ব নেওয়া ক্লাব ফুটবলের মতো নয়। তিনি বলেন, জাভি একজন ভালো কোচ এবং ক্রুইফ দর্শন বোঝেন। কিন্তু জাতীয় দলে খেলোয়াড় কেনা যায় না, যা আছে তাই নিয়েই কাজ করতে হয়। আর ডাচ জনগণ জেতার পাশাপাশি নিখুঁত ৪-৩-৩ দেখতে চায়। তাই কাজটা কঠিন হবে।

খেলোয়াড়ি জীবনে ফুটবলের সব সম্ভাব্য দলীয় শিরোপা জয় করা জাভি হার্নান্দেজ কোচ হিসেবে কাতারের আল সাদের হয়ে সাতটি শিরোপা জয় করেছেন। পাশাপাশি বার্সোলোনায় ২০২১–২০২৪ পর্যন্ত দায়িত্বে থেকে জিতেছেন একটি লা লিগা। জাভির অধীনে নেদারল্যান্ডসের হয়ে ইউরো ২০২৮ ও বিশ্বকাপ ২০৩০-এ সাফল্য অর্জনই মূল লক্ষ্য।

জাভির অধীনে নেদারল্যান্ড জাতীয় দল নতুন যুগে প্রবেশ করছে। এখন দেখার বিষয়, বার্সেলোনায় শেখা দর্শন ও অভিজ্ঞতা তিনি কতটা সফলভাবে ডাচ ফুটবলে প্রয়োগ করতে পারেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।