প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রত্যেক ক্লাবের সর্বোচ্চ গোলদাতা
শীর্ষে হ্যারি কেইন

অফিসিয়াল ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ১৯৯২/৯৩ মৌসুমে। এরপর থেকে এই পর্যন্ত ৫১টা ভিন্ন ক্লাব এতে অংশ নিয়েছে। তিন দশকেরও বেশি সময়ের এই ইতিহাসে প্রতিটি ক্লাবেই জন্ম নিয়েছেন একজন করে গোলমেশিন, যিনি লিগে ক্লাবটির হয়ে সর্বাধিক গোলের মালিক।
বর্তমানে একক কোনো ক্লাবের হয়ে সর্বাধিক প্রিমিয়ার লিগ গোলের রেকর্ডটি টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা হ্যারি কেইনের দখলে। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে স্পার্সের জার্সিতে তিনি করেছিলেন ২১৩টি গোল, যা এখনো প্রতিযোগিতার ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ।
মাত্র ১০টি ক্লাবের ইতিহাসে এমন একজন খেলোয়াড় আছেন, যিনি প্রিমিয়ার লিগে অন্তত ১০০ গোল করেছেন। এর মধ্যে ব্যতিক্রম অ্যালান শিয়ারার, যিনি দুটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তিনি ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে ১১২টি এবং নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ১৪৮টি গোল করেন। আরেকটি বিরল কীর্তি গড়েছেন ক্রিস উড। তিনি দুটি আলাদা ক্লাবের সর্বোচ্চ প্রিমিয়ার লিগ গোলদাতা; বার্নলির হয়ে ৪৯টি এবং নটিংহ্যাম ফরেস্টের হয়ে ৩৮টি গোল করেছেন।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে সবচেয়ে কম গোল করেও কোনো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি কার্ডিফ সিটির জর্ডন ম্যাচের। ২০১৩/১৪ মৌসুমে তিনি ক্লাবটির হয়ে মাত্র ৭টি গোল করেছিলেন।
সম্প্রতি এই তালিকায় নতুন সংযোজন অলি ওয়াটকিন্স। ২০২৫ সালের মে মাসে বোর্নমাউথের বিপক্ষে গোল করে তিনি গ্যাব্রিয়েল আগবনলাহরকে ছাড়িয়ে অ্যাস্টন ভিলার সর্বকালের সর্বোচ্চ প্রিমিয়ার লিগ গোলদাতা হন। বর্তমানে ভিলার হয়ে তার গোলসংখ্যা ৯১।
প্রিমিয়ার লিগে প্রতিটি ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা করলে চিত্রটা এমন দাঁড়ায়:
- আর্সেনাল- থিয়েরি অঁরি- ১৭৫
- অ্যাস্টন ভিলা- অলি ওয়াটকিন্স- ৯১
- বার্নসলে- নিল রেডফার্ন- ১০
- বার্মিংহাম সিটি- মিকায়েল ফর্সেল- ২৯
- ব্ল্যাকবার্ন রোভার্স- অ্যালান শিয়ারার- ১১২
- ব্ল্যাকপুল- ডিজে ক্যাম্পবেল- ১৩
- বোল্টন ওয়ান্ডারার্স- কেভিন ডেভিস- ৬৮
- বোর্নমাউথ- জোশুয়া কিং- ৪৮
- ব্র্যাডফোর্ড সিটি- ডিন উইন্ডাস- ১৩
- ব্রেন্টফোর্ড- ইয়োয়ানে উইসা- ৪৫
- ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন- ড্যানি ওয়েলবেক- ৪৬
- বার্নলি- ক্রিস উড- ৪৯
- কার্ডিফ সিটি- জর্ডন ম্যাচ- ৭
- চার্লটন অ্যাথলেটিক- জেসন ইউয়েল- ৩৪
- চেলসি- ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড- ১৪৭
- কভেন্ট্রি সিটি- ডিয়ন ডাবলিন- ৬১
- ক্রিস্টাল প্যালেস- উইলফ্রিড জাহা- ৬৮
- ডার্বি কাউন্টি- ডিন স্টারিজ- ৩২
- এভারটন- রোমেলু লুকাকু- ৬৮
- ফুলহ্যাম- ক্লিন্ট ডেম্পসি- ৫০
- হাডার্সফিল্ড টাউন- স্টিভ মুনিয়ে- ৯
- হাল সিটি- নিকিচা ইয়েলাভিচ- ১২
- ইপসউইচ টাউন- মার্কাস স্টুয়ার্ট- ২৫
- লিডস ইউনাইটেড- মার্ক ভিদুকা- ৫৯
- লেস্টার সিটি- জেমি ভার্ডি- ১৪৫
- লিভারপুল- মোহাম্মদ সালাহ- ১৯১
- লুটন টাউন- কার্লটন মরিস- ১১
- ম্যানচেস্টার সিটি- সার্জিও আগুয়েরো- ১৮৪
- ম্যানচেস্টার ইউনাইটেড- ওয়েইন রুনি- ১৮৩
- মিডলসব্রো- হ্যামিল্টন রিকার্ড- ৩১
- নিউক্যাসল ইউনাইটেড- অ্যালান শিয়ারার- ১৪৮
- নরউইচ সিটি- ক্রিস সাটন- ৩৩
- নটিংহ্যাম ফরেস্ট- ক্রিস উড- ৩৮
- ওল্ডহ্যাম অ্যাথলেটিক- গ্রেম শার্প- ১৬
- পোর্টসমাউথ- ইয়াকুবু- ২৮
- কুইন্স পার্ক রেঞ্জার্স- লেস ফার্দিনান্দ- ৬০
- রিডিং- কেভিন ডয়েল- ১৯
- শেফিল্ড ইউনাইটেড- ব্রায়ান ডিন- ১৫
- শেফিল্ড ওয়েডনেসডে- মার্ক ব্রাইট- ৪৮
- সাউদাম্পটন- ম্যাথিউ লে টিসিয়ের- ১০০
- স্টোক সিটি- পিটার ক্রাউচ- ৪৫
- সান্ডারল্যান্ড- কেভিন ফিলিপস- ৬১
- সোয়ানসি সিটি- গিলফি সিগুর্ডসন- ৩৪
- সুইন্ডন টাউন- ইয়ান ওগে ফিয়োর্তফট- ১২
- টটেনহ্যাম হটস্পার- হ্যারি কেইন- ২১৩
- ওয়াটফোর্ড- ট্রয় ডিনি- ৪৭
- ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন- পিটার ওডেমউইঙ্গি- ৩০
- ওয়েস্ট হ্যাম ইউনাইটেড- মিকাইল আন্তোনিও- ৬৮
- উইগান অ্যাথলেটিক- হুগো রোদালেগা- ২৪
- উইম্বলডন- ডিন হোল্ডসওর্থ- ৫৮
- উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স- রাউল হিমেনেজ- ৪০

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফিচাররোনালদো কি এই মৌসুমেই ছেলের সঙ্গে মাঠে নামবেন?
ফিচারমার্কো ফন বাস্তেন: উট্রেখটের রাজহাঁস
ফিচারহাসান মাহমুদের বল যে ভাষায় সফল
ফিচারফুটবল ইতিহাসে সেরা ১০ : লোনে পাঠিয়ে মাথায় হাত
ফিচারআর্জেন্টিনা দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় এত কম কেন?
ফিচার
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।