বক্সিং
ডোপিং নিষেধাজ্ঞা শেষে রিংয়ে জোসেফ পার্কার
গত অক্টোবরে লন্ডনে ফাবিও ওয়ার্ডলির কাছে অপ্রত্যাশিত হারের দিনই ৩৪ বছর বয়সী এই বক্সারের ডোপ পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

সাবেক ডব্লিউবিও হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন জোসেফ পার্কারের তিন মাসের ডোপিং নিষেধাজ্ঞা শেষ হয়েছে। যুক্তরাজ্যের অ্যান্টি-ডোপিং সংস্থা জানিয়েছে, তার কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ার জন্য দায়ী ছিলেন পার্কারের নিয়োগ করা পুষ্টিবিদ।
৩৪ বছর বয়সী নিউজিল্যান্ডের এই বক্সার ২০২৫ সালের ২৫ অক্টোবর লন্ডনে ফাবিও ওয়ার্ডলির বিপক্ষে লড়াইয়ের দিন ডোপ পরীক্ষায় পজিটিভ হন। পরদিন ডোপিং পরীক্ষাতেও একই ফল আসে। ওই লড়াইয়ে তিনি একাদশ রাউন্ডে নকআউটে হেরে যান।

তদন্তে পার্কার প্রমাণ দেন, তার পুষ্টিবিদ নিয়মিত কোকেন সেবন করতেন এবং লড়াইয়ের আগের সপ্তাহে প্রতিদিন এটি ব্যবহার করেছিলেন। যুক্তরাজ্যের অ্যান্টি-ডোপিং সংস্থা জানায়, পার্কারের শরীরে কোকেনের উপস্থিতি প্রতিযোগিতার বাইরে ঘটেছিল এবং এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোনো সম্পর্ক ছিল না। তাই তার সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পার্কার বলেন, "আমি খুব শিগগিরই আবার রিংয়ে ফিরব।"
৩৬ জয় ও ৪ হারের মালিক পার্কার ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডব্লিউবিও হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। তবে ডোপিং বিতর্কের কারণে তিনি ডব্লিউবিওর বাধ্যতামূলক চ্যালেঞ্জারের মর্যাদাও হারান।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।




মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।