রিয়াল মাদ্রিদ ট্রান্সফার
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি পাঁচ সাইনিং
শীর্ষে এখন ইয়ান দিওমান্দে

ইয়ান দিওমান্দে
আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর মাধ্যমে নিজেদের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। আরবি লেইপজিগ থেকে ১৯ বছর বয়সী এই ফুটবলারকে ৭ বছরের চুক্তিতে দলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
চুক্তির মেয়াদ ২০৩৩ সালের ৩০ জুন পর্যন্ত। ট্রান্সফারের মোট মূল্য সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ইউরো। যার মধ্যে ১২৫ মিলিয়ন ইউরো নিশ্চিত ট্রান্সফার ফি ও পারফরম্যান্সভিত্তিক ১৫ মিলিয়ন ইউরো বোনাস। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন দিওমান্দে।

ক্রিশ্চিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে দামি পাঁচ সাইনিং-এর তালিকা করলে—
১. ইয়ান দিওমান্দে (আরবি লেইপজিগ): ১৪০ মিলিয়ন ইউরো (১২৫+১৫ মিলিয়ন বোনাস)

গ্যারেথ বেল
২. জুড বেলিংহ্যাম (বরুসিয়া ডর্টমুন্ড): ১৩৪ মিলিয়ন ইউরো
৩. ইডেন হ্যাজার্ড (চেলসি): ১২০ মিলিয়ন ইউরো
৪. গ্যারেথ বেল (টটেনহাম হটস্পার): ১০১ মিলিয়ন ইউরো
৫. ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড): ৯৪ মিলিয়ন ইউরো

জুড বেলিংহ্যাম
গত মৌসুমে আরবি লেইপজিগের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন দিওমান্দে। বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে মোট ২০টি গোলে সরাসরি অবদান রাখেন। অসাধারণ এই মৌসুমের স্বীকৃতি হিসেবে তিনি জেতেন বুন্দেসলিগা রুকি অব দ্য সিজন পুরস্কার।
দুই প্রান্তেই খেলতে সক্ষম এই আইভোরিয়ান উইঙ্গার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোল করার সামর্থ্যের জন্য ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের নজরে ছিলেন। শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ানোর দৌড়ে জয়ী হয় রিয়াল মাদ্রিদ।

তবে রেকর্ড ট্রান্সফার ফির সঙ্গে এসেছে বিশাল প্রত্যাশাও। সান্তিয়াগো বার্নাবেউতে বড় অঙ্কের বিনিয়োগের মূল্যায়ন হয় শিরোপা ও পারফরম্যান্স দিয়ে। ফলে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের পাশে দিওমান্দেকেও শুরু থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
রিয়ালের ইতিহাস বলছে, রেকর্ডমূল্যের সব সাইনিং সমান সফল হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এনে দিলেও, ইডেন হ্যাজার্ডের মতো কিছু ফুটবলার চোট ও ছন্দহীনতার কারণে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এখন দেখার বিষয়, ইতিহাসের সবচেয়ে দামি সাইনিং হিসেবে ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের আস্থা কতটা সার্থক প্রমাণ করতে পারেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফিচাররোনালদো কি এই মৌসুমেই ছেলের সঙ্গে মাঠে নামবেন?
ফিচারমার্কো ফন বাস্তেন: উট্রেখটের রাজহাঁস
ফিচারহাসান মাহমুদের বল যে ভাষায় সফল
ফিচারফুটবল ইতিহাসে সেরা ১০ : লোনে পাঠিয়ে মাথায় হাত
ফিচারআর্জেন্টিনা দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় এত কম কেন?
ফিচার
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।