আট মাস জর্দানের টাকা আটকে রাখে ফিফা
আট মাস পর জর্ডানের বকেয়া অর্থ পরিশোধ করল ফিফা, অবস্থান বদলাননি প্রিন্স আলি

আট মাস পর জর্ডানের বকেয়া অর্থ পরিশোধ করল ফিফা, অবস্থান বদলাননি প্রিন্স আলি
২০২৫ ফিফা আরব কাপে রানার্সআপ হওয়ায় প্রাপ্য পুরস্কারের অর্থ অবশেষে পেয়েছেন জর্ডান জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ। বৃহস্পতিবার জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি প্রিন্স আলি বিন আল হুসেইন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অর্থ পাওয়ার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তিনি সরে আসেননি।
দুই দিন আগে প্রিন্স আলি অভিযোগ করেছিলেন, ফিফা তার সমর্থন আদায়ের জন্য চাপ সৃষ্টি করেছে। তার দাবি ছিল, বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির বিতর্কের সময় ফিফা ইঙ্গিত দিয়েছিল, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হবে। সেই সমস্যাগুলোর একটি ছিল ২০২৫ সালের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে ওঠার পরও প্রাপ্য পুরস্কারের অর্থ না পাওয়া।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স আলি লেখেন, ‘আজ সকালে হঠাৎ করেই ফিফা প্রশাসন আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রাপ্য অর্থ পরিশোধ করেছে। গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে ওঠার জন্য এই অর্থ পাওয়ার কথা ছিল। প্রকৃতপক্ষে এই অর্থ আট মাস আগেই আমাদের হাতে পৌঁছানো উচিত ছিল।’
তবে অর্থ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও ফিফার নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রিন্স আলির ভাষায়, ‘এই ঘটনা আসলে সেই সমস্যাগুলোরই প্রতিফলন, যেগুলোর মুখোমুখি আমরা প্রায়ই হই এবং যা সাধারণত ফিফা সভাপতির নির্বাচনকে ঘিরে তৈরি হয়। আমার অ্যাসোসিয়েশন এবং আমি প্রেসিডেন্ট ইনফান্তিনোকে সমর্থন করব না, তার পক্ষেও ভোট দেব না।’
প্রিন্স আলির অভিযোগের বিষয়ে ফিফা কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা প্রত্যাহার করার পর সদস্য দেশগুলোর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল ফিফা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবল‘সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে’
আন্তর্জাতিক ফুটবলবিদায়ী ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি মেসির
আন্তর্জাতিক ফুটবলরোনালদোকে ছাড়াই নেশন্স লিগের শেষ আট নিশ্চিত পর্তুগালের
আন্তর্জাতিক ফুটবলগ্রিক বাঁধা পার হতে পারেনি জার্মানরা
আন্তর্জাতিক ফুটবলভ্যান ডাইকের শততম ম্যাচে সার্বিয়াকে হারাল নেদারল্যান্ডস
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।