মরক্কো ফুটবলে বড় ধাক্কা
স্পেনে অভিবাসী ফুটবলারের মৃত্যু
মরক্কো-স্পেন সীমান্তে চলমান মানবিক সংকট এবার আঘাত হানলো ফুটবল অঙ্গনে। যেখানে সাধারণত শিরোনাম হয় ট্রফি, গোল কিংবা নতুন তারকাদের উত্থান সম্পর্কে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রে একজন ফুটবলার, যার জীবন শেষ হয়ে গেল দর্শক-মাতানো সেইসব শিরোনাম হবার আগেই।

গত কয়েক দিনে হাজার হাজার মরক্কোর নাগরিক উন্নত জীবনের আশায় স্পেনে প্রবেশের চেষ্টা করেন। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে সাগরে ডুবে মারা যান ৮৪ জন (শেষ খবর পাওয়া পর্যন্ত)। এই অভিবাসীরই একজন ছিলেন ২০ বছর বয়সী নারী ফুটবলার 'ফাতেন বেন আমার এল আজিজি'। মরক্কোর ক্লাব মাগরেব অ্যাতলেতিক তেতুয়ান-এর হয়ে খেলতেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবটি।

ফাতেন বেন আমার এল আজিজি
স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অবৈধ অভিবাসনের বিপজ্জনক এই যাত্রায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারের ঘটনাটি সীমান্তের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি।
ক্লাবের বিবৃতিতে ফাতেনকে ফুটবলার হিসেবে নয়, স্বপ্নবাজ তরুণী হিসেবেই স্মরণ করা হয় আবেগী ভাষায়। ‘তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে গেল। অথচ খ্যাতি কিংবা রোমাঞ্চের জন্য না, শুধু সীমান্তের ওপারে একটা উন্নত জীবন চেয়েছিল সে।’
বিবৃতিতে আরও বলা হয়, অনিয়মিত অভিবাসনের পথে প্রতিনিয়ত অসংখ্য তরুণ-তরুণীর স্বপ্ন এভাবেই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ফাতেন সেই নির্মম বাস্তবতার শিকার। ফাতেনের মৃত্যুতে মরক্কোর বিভিন্ন ক্লাব, ফুটবলার ও সমর্থকেরা শোক প্রকাশ করেছেন। মরক্কান ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্সও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজার মানুষ সেউতায় পৌঁছানোর চেষ্টা করেছেন। অনেককে পরে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হলেও, বিপজ্জনক সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

এই মর্মান্তিক ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে মরক্কোর বহু তরুণ-তরুণীর কঠিন বাস্তবতা। কর্মসংস্থান, নিরাপত্তা ও উন্নত ভবিষ্যতের আশায় তারা জীবন বাজি রেখে সেউতায় পৌঁছানোর চেষ্টা করছেন। সীমান্তের কাঁটাতারের বেড়া এড়াতে অনেকেই সাগরপথে সাঁতরে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে উঠছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবলদশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে
আন্তর্জাতিক ফুটবলব্যক্তিগত টানেই সেনেগালের কোচ প্যাট্রিক ভিয়েরা
আন্তর্জাতিক ফুটবলচারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হালান্ড
আন্তর্জাতিক ফুটবলডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।